আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা

dibbo23-08-2026 01:16:08 PMদেখেছেন 90 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা

২৪ ঘণ্টা অনলাইন : একটা সময় নাটকে নিয়মিত ছিলেন শার্লিন ফারজানা। সাবলীল অভিনয়ে দর্শকের ভালোবাসাও পেয়েছিলেন। তবে ব্যক্তিগত কারণে অভিনয় থেকেই দূরে সরে যান। মাঝে বিজ্ঞাপনচিত্র আর সিনেমার কাজ করলেও নাটকে অনেক দিন তাকে পাওয়া যায়নি।

অবশেষে দীর্ঘ সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন। মাসরিকুল আলমের ‘নীলপরী’তে অভিনয় করছেন তিনি; এতে তার সঙ্গে আছেন জিয়াউল ফারুক অপূর্ব। শার্লিন জানান, এর আগে সর্বশেষ ২০১৯ সালে নাটকে অভিনয় করেছিলেন তিনি।

শার্লিন বলেন, ‘প্রায় সাত বছর পর নাটকে অভিনয় করছি। ২০২০-এ মা হলাম; সেটার জন্য বিরতি নিতে হয়েছিল। সেই বিরতিই দেখতে দেখতে সাত বছরে গড়াল।’

‘নীলপরী’ দিয়ে ফেরার কারণ জানিয়ে শার্লিন বলেন, ‘মনে মনে চাইছিলাম, আগে যাদের সঙ্গে কাজ করতাম, তাদের সঙ্গেই ফিরি। নির্মাতা মাসরিকুল আলম যখন জানালেন, নাটকটিতে অপূর্ব ভাই আমার সহ-অভিনেতা; মনে হলো, আমি তো এমনটাই চেয়েছি। আরেকটা কারণ, এমন গল্প চেয়েছিলাম যেন চরিত্রটা আমার বয়সের সঙ্গে মেলে। এই নাটকটার গল্প এক দম্পতিকে নিয়ে, যারা প্রেম করে বিয়ে করে, তাদের সংসারে মনোমালিন্য হয় আবার সেটা ঠিকও হয়ে যায়। এ দিকটাও আমার ভালো লেগেছে। আর সর্বশেষ যে কারণ সেটা হলো সময় ও বাজেট। আগে যখন নাটক করতাম তখন বাজেট ছিল কম। আমরা শুটিংও করতাম তড়িঘড়ি করে। বাজেট বেশি থাকলে সর্বোচ্চ তিন দিনে শুটিং শেষ করতাম। নইলে এভারেজ দুই দিনে শেষ করতে হতো। আর এ নাটকটার শুটিং সাত দিন ধরে করছি। বাজেটও বেশ ভালো। নির্মাতা তার প্রয়োজন মতো সবকিছুই করছেন।’

প্রসঙ্গত, অপূর্ব ও শার্লিন ফারজানা জুটি বেঁধে একসময় অনেক নাটক করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো ‘অপেক্ষার শেষ দিন’, ‘দ্য মাইজার’, ‘ভালোবাসার ফানুস’, ‘তাই তোমার গল্পে’, ‘সরি টু’ ইত্যাদি।

সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা | ২৪ঘণ্টা