আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

তরুণীকে হত্যার পর মাথা-হাত বিচ্ছিন্ন, নারীসহ ৫ জন রিমান্ডে

Anisur Rahman22-08-2026 09:41:01 PMদেখেছেন 52 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
তরুণীকে হত্যার পর মাথা-হাত বিচ্ছিন্ন, নারীসহ ৫ জন রিমান্ডে

২৪ঘণ্টা  অনলাইন : রাজধানীর সবুজবাগে এক তরুণীকে হত্যার পর তার মাথা ও দুই হাত বিচ্ছিন্ন করে ফেলে দেওয়ার ঘটনায় করা মামলায় এক নারীসহ পাঁচজনকে চার দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছেন আদালত। পুলিশের দাবি, প্রাথমিক তদন্তে গ্রেফতার আসামিদের এই হত্যাকাণ্ডে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

শনিবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুরুল ইসলামের আদালত এ আদেশ দেন।মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী শেখ ফরিদ রিমান্ড বাতিলের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত পাঁচ আসামির প্রত্যেকের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন—নুসরাত জাহান সাহিদা (১৯), ফারুক ওরফে জামাই ফারুক (৪৫), মো. শালে সুজন (২০), ডি. মামুন (২০) এবং মো. রাফি ইসলাম ওরফে বাঙ্গি (১৯)।রিমান্ড আবেদনে বলা হয়, গত ৬ আগস্ট সকালে সবুজবাগ থানার বাগানবাড়ী কালভার্ট এলাকার একটি সেতুর নিচ থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর বিচ্ছিন্ন মাথা ও পলিথিনে মোড়ানো দুই হাত উদ্ধার করে পুলিশ।

পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় শনাক্ত করা হয়। তিনি ছুরাইয়া আক্তার ওরফে ফালানী (১৯)। তার দুই হাতে থাকা ট্যাটু এবং উদ্ধার হওয়া খণ্ডিত মাথার ছবি দেখে পরিবারের সদস্যরা পরিচয় নিশ্চিত করেন। তদন্তে পাওয়া সিসিটিভি ফুটেজে গত ৩ আগস্ট রাতে ছুরাইয়াসহ কয়েকজনকে বাগানবাড়ী কালভার্ট এলাকায় একসঙ্গে দেখা যায়। পুলিশের ভাষ্য, পরে তাকে কৌশলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। পরদিন রাতেও কয়েকজন আসামির ওই এলাকায় অবস্থানের তথ্য মিলেছে।

তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, তথ্যপ্রযুক্তির সহায়তায় পাওয়া তথ্য, সিসিটিভি ফুটেজ, স্থানীয়দের জিজ্ঞাসাবাদ ও অন্যান্য পারিপার্শ্বিক তথ্য বিশ্লেষণ করে গ্রেফতার পাঁচজনের হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। হত্যার ঘটনায় অন্য কারা জড়িত, হত্যার কারণ কী এবং কীভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে—এসব বিষয়ে বিস্তারিত জানতে আসামিদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।