আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

ইরানি দুই কূটনীতিককে ফ্রান্সের বহিষ্কার

Tania Jaha19-08-2026 06:14:19 PMদেখেছেন 51 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ইরানি দুই কূটনীতিককে ফ্রান্সের বহিষ্কার

২৪ ঘণ্টা অনলাইন : ইরানি কূটনীতিকদের আটকের পাল্টা পদক্ষেপ হিসেবে ফ্রান্সের রাজধানী প্যারিসে ইরান দূতাবাসের দুই কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে ফরাসি সরকার।

১৯ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারোট।

তিনি জানান, তেহরানে ফ্রান্সের দুই কূটনীতিককে আটকের ঘটনায় ইরানকে এর পরিণতি ভোগ করতে হবে বলে আগেই সতর্ক করা হয়েছিল। এরই অংশ হিসেবে ইরানের দুই কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শিগগিরই তা কার্যকর করা হবে।

ঘটনার সূত্রপাত গত জুলাইয়ের মাঝামাঝি। একটি সাংস্কৃতিক প্রকল্প নিয়ে ইরানের দুই শিল্পী আরিয়া কাসায়েই ও এল্লি নাঘিলৌয়ের সঙ্গে ফ্রান্সের দুই কূটনীতিকের বৈঠক হয়। এরপর ১৯ জুলাই ওই দুই কূটনীতিক ও দুই শিল্পীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে ইরানের আইনশৃঙ্খলা বাহিনী।

ইরানি কর্তৃপক্ষের অভিযোগ ছিল, কূটনীতিকরা নাগরিক সমাজের সঙ্গে সম্পৃক্ততার আড়ালে দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছিলেন।

পরে ফরাসি কূটনীতিকদের মুক্তি দিয়ে দেশে ফেরত পাঠানো হলেও তাদের ইরানে পুনরায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে আটক দুই শিল্পীর বর্তমান অবস্থান সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

ইরান-ফ্রান্সের মধ্যে এই কূটনৈতিক টানাপোড়েন দুই দেশের সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।