ফিলিপাইনে শ্রেণিকক্ষে গুলি, নিহত ২

২৪ঘণ্টা অনলাইন : ফিলিপাইনের জামবোয়াঙ্গা শহরের একটি স্কুলে শ্রেণিকক্ষের ভেতর গুলির ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হয়েছে। ১৮ আগস্ট সকালে আন্তেনিও ডি জামবোয়াঙ্গা হাই স্কুলে এ ঘটনা ঘটে।
স্থানীয় মেয়র খাইমার আদান ওলাসো জানিয়েছেন, নিহত দুজনই ওই স্কুলের শিক্ষার্থী। তাদের মধ্যে গুলি ছোড়া সপ্তম শ্রেণির শিক্ষার্থীও রয়েছে।
আঞ্চলিক পুলিশের মুখপাত্র শেলামি চেং জানান, ঘটনার পর নিরাপত্তাবাহিনীর সদস্যরা স্কুলটি ঘিরে ফেলার চেষ্টা করছেন। তবে হামলার বিষয়ে বিস্তারিত তথ্য তিনি দিতে পারেননি।
ঘটনাস্থলে থাকা সাংবাদিকরা জানিয়েছেন, গুলি ছোড়া শিক্ষার্থী সপ্তম শ্রেণিতে পড়ত। তবে সে কীভাবে আগ্নেয়াস্ত্র সংগ্রহ করে শ্রেণিকক্ষে নিয়ে গেল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ছাড়া গুলি চালানোর পেছনে তার উদ্দেশ্য বা কোনো নির্দিষ্ট কারণ ছিল কি না, সেটিও এখনো জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
