আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
শিক্ষা-প্রযুক্তি

এমপিও শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি মঙ্গলবার

Anisur Rahman18-08-2026 12:51:55 AMদেখেছেন 91 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
এমপিও শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি মঙ্গলবার

২৪ঘণ্টা অনলাইন : এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের বদলি আবেদনের বিজ্ঞপ্তি জারি হতে পারে  মঙ্গলবার। ৭ সেপ্টেম্বরের মধ্যে সব কার্যক্রম শেষ করার আশা করা হচ্ছে। তবে বদলির জন্য আবেদন গ্রহণের সময়সীমা ২১ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্তই থাকছে। ১৭ আগস্ট  শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, বদলি কার্যক্রমের বিজ্ঞপ্তি আগামীকাল মঙ্গলবার প্রকাশ করা হতে পারে। বিজ্ঞপ্তি প্রকাশের পর নির্ধারিত সময়ের মধ্যে এমপিওভুক্ত শিক্ষকরা বদলির জন্য আবেদন করার সুযোগ পাবেন। সব প্রক্রিয়া আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে শেষ করার আশা করছেন সংশ্লিষ্টরা।

এর আগে মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছিলো, গতকাল রোববার বিকেলে সংশ্লিষ্টদের নিয়ে একটি সভার আয়োজন করা হয়। সভায় আবেদন নেয়ার সময়সীমা নির্ধারণ করা হয়। এই সময়সীমার পরে এক ক্লিকের মাধ্যমেই সারাদেশে একইসঙ্গে সব শিক্ষক বদলি হওয়ার সুযোগ পাবেন।

এমপিওভুক্ত শিক্ষকদের বদলি আবেদনের সময়সীমা ১০ দিন রাখার বিষয়ে আলোচনা হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২১ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।

সূত্র জানায়, টেলিটক থেকে শূন্যপদের চাহিদা পাওয়ার পর তা ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ফলে বদলির জন্য আবেদনকারী শিক্ষকরা ওয়েবসাইটে সংশ্লিষ্ট শূন্যপদের তথ্য দেখতে পারবেন।

গত শনিবার শিক্ষকদের বদলি সফটওয়্যারে লগইন করতে মোবাইল ফোনে ইউজার আইডি ও পাসওয়ার্ড এসএমএসের মাধ্যমে পাঠানো শুরু হয়। নতুন নীতিমালা অনুযায়ী বদলি কার্যক্রম সম্পন্ন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বা শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বদলি কার্যক্রমের উদ্বোধন করতে পারেন। সারাদেশের শিক্ষকদের এক ক্লিকের মাধ্যমে বদলি শেষ করা হবে।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিয়োগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।