আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

৩ লাখ রোহিঙ্গাকে ফেরাবে মিয়ানমার

Tania Jaha15-08-2026 05:18:19 PMদেখেছেন 68 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
৩ লাখ রোহিঙ্গাকে ফেরাবে মিয়ানমার

২৪ঘণ্টা অনলাইন : বাংলাদেশে আশ্রয় নেওয়া তিন লাখের বেশি রোহিঙ্গাকে রাখাইনে ফেরানোর কথা জানিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা। রাখাইন রাজ্যের পরিস্থিতি স্থিতিশীল হলে তাদের প্রত্যাবাসন শুরু করা হবে বলে জানিয়েছে দেশটির সরকার।

মিয়ানমারের দাবি, বাংলাদেশ থেকে পাঠানো ৮ লাখ ২৮ হাজার ৮২৪ রোহিঙ্গার তথ্যের মধ্যে ৪ লাখ ২৬ হাজার ৫৪৫ জনের তথ্য যাচাই করা হয়েছে। এর মধ্যে ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়েছে।

জান্তা বলেছে, পরিস্থিতি অনুকূলে এলে বাংলাদেশ সরকারের সঙ্গে সমন্বয় করে শনাক্ত হওয়া রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে। তবে ১ লাখ ১৩ হাজার ৫০৭ জনের তথ্য এখনো যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে তারা।

মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, যাচাই করা তালিকায় ৪ হাজার ২৪১ জন এমন ব্যক্তিও রয়েছেন, যারা কথিত সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। একই সঙ্গে বাংলাদেশে থাকা রোহিঙ্গার সংখ্যা ১০ লাখের বেশি—এমন দাবিও নাকচ করেছে মিয়ানমার।

২০১৭ সালে রাখাইনে সেনা অভিযান শুরুর পর ব্যাপক সহিংসতার মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এর আগে থেকেই কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে অবস্থান করছিলেন।

২০১৮ সালে বাংলাদেশ ও মিয়ানমার প্রত্যাবাসন নিয়ে চুক্তি করলেও মিয়ানমারের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির কারণে তা বাস্তবায়ন হয়নি। ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর দেশটির সংঘাত আরও তীব্র হয়।

এর মধ্যে ২০২৩ সালে রাখাইনে মিয়ানমার সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। এতে আরও রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে। বর্তমানে রাখাইনের বড় অংশ আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকায় রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।