আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতিতে রাজি নয় রাশিয়া

Tania Jaha15-08-2026 04:56:51 PMদেখেছেন 62 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতিতে রাজি নয় রাশিয়া

২৪ঘণ্টা অনলাইন : কৃষ্ণ সাগরে যুদ্ধবিরতির জন্য ইউক্রেনের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেছে রাশিয়া। মস্কোর দাবি, তারা ‘আংশিক’ যুদ্ধবিরতিতে বিশ্বাস করে না।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানান, কৃষ্ণ সাগরে সম্প্রতি রুশ জাহাজ লক্ষ্য করে ইউক্রেনের হামলাও প্রস্তাবটি প্রত্যাখ্যানের অন্যতম কারণ। তিনি এসব হামলাকে ‘নির্লজ্জ সন্ত্রাসী আক্রমণ’ হিসেবে উল্লেখ করেন।

জাখারোভা বলেন, ইউক্রেনের হামলাগুলো পূর্বপরিকল্পিত এবং এর লক্ষ্য ছিল কৃষ্ণ সাগরে নৌ চলাচল অস্থিতিশীল করে উত্তেজনা বাড়ানো ও সংঘাত দীর্ঘায়িত করা। একই সঙ্গে পরিস্থিতির উন্নতির কোনো লক্ষণ না থাকায় যুদ্ধবিরতির ভিত্তি দেখছে না মস্কো।

কৃষ্ণ সাগর ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির গম, ভুট্টা ও সূর্যমুখী তেলবীজের বড় অংশ এই অঞ্চল দিয়ে রপ্তানি হয়। ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানির সুযোগ তৈরি হয়েছিল। তবে ২০২৩ সালে রাশিয়া চুক্তির মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানালে তা কার্যত বন্ধ হয়ে যায়।

এরপর বিকল্প সমুদ্রপথ, রেল ও দানিয়ুব নদীপথ ব্যবহার করে শস্য রপ্তানির চেষ্টা চালিয়ে আসছে ইউক্রেন। তবে এসব পথে পরিবহন ব্যয় তুলনামূলক বেশি।

সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে রাশিয়া ও ইউক্রেন—উভয় পক্ষকে প্রস্তাব দিয়েছে আঙ্কারা। তবে জাখারোভা দাবি করেছেন, মস্কো এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব পায়নি।