দীঘির গ্ল্যামারাস লুকে মুগ্ধ ভক্তরা

২৪ঘণ্টা অনলাইন : শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পাওয়া প্রার্থনা ফারদিন দীঘি এখন ঢালিউডের পরিচিত মুখ। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত ছবি ও ভিডিও প্রকাশ করে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি।
সম্প্রতি ফেসবুকে নিজের নতুন কয়েকটি ছবি প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন দীঘি। ছবিগুলোতে তাকে দেখা গেছে খয়েরি রঙের ডটেড ডিজাইনের অফ-শোল্ডার পোশাকে। স্টুডিওতে আত্মবিশ্বাসী ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন অভিনেত্রী।
গাঢ় মেকআপ, বড় দুল, গয়না ও ওয়েভি হেয়ারস্টাইলে দীঘির নতুন লুকটি ছিল বেশ গ্ল্যামারাস। ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘লুক অ্যাট হার নাও’—অর্থাৎ ‘এখন তার দিকে তাকাও’।
ছবি প্রকাশের পরপরই ভক্তদের প্রশংসায় ভরে ওঠে মন্তব্যের ঘর। অনেকেই তার শিশুশিল্পী সময়ের কথা মনে করে বর্তমানের পরিবর্তনের সঙ্গে তুলনা করেছেন। কেউ কেউ দীঘির নতুন মেকওভার ও স্টাইলেরও প্রশংসা করেছেন।
শিশুশিল্পী হিসেবে দীর্ঘদিন দর্শকের ভালোবাসা পাওয়ার পর বড় পর্দায় নায়িকা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন দীঘি। অভিনয়ের পাশাপাশি ফিটনেস ও নতুন নতুন লুকের কারণে প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী।
