আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

রাজশাহী বোর্ডে ৭ বছরে পাসের হার সর্বনিম্ন

Anisur Rahman10-08-2026 10:26:40 PMদেখেছেন 65 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
রাজশাহী বোর্ডে ৭ বছরে পাসের হার সর্বনিম্ন

২৪ঘণ্টা  অনলাইন : রাজশাহী শিক্ষা বোর্ডে এবারের এসএসসি পরীক্ষায় পাসের হার নেমে দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৬৭ শতাংশে, যা সাত বছরের মধ্যে সর্বনিম্ন। গত বছর এই হার ছিল ৭৭ দশমিক ৬৬ শতাংশ। এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১৩ দশমিক ৯৯ শতাংশ।একই সঙ্গে কমেছে শতভাগ শিক্ষার্থী পাস করা বিদ্যালয়ের সংখ্যাও। গত বছর ৯৯টি বিদ্যালয়ের সকল পরীক্ষার্থী পাস করলেও এবার এমন বিদ্যালয় রয়েছে ৩৫টি। অর্থাৎ এক বছরে শতভাগ পাসের বিদ্যালয় কমেছে ৬৪টি।

চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় নিবন্ধিত ছিল ১ লাখ ৭৮ হাজার ৯৫২ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন। অনুপস্থিত ছিল ২ হাজার ৯০৮ জন। অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে প্রায় ১ লাখ ১২ হাজার পাস করেছে। অর্থাৎ প্রায় ৬৪ হাজার শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। বোর্ডের চেয়ারম্যান শামীম আরা চৌধুরী এবারের ফলাফলকে ‘স্ট্যান্ডার্ড রেজাল্ট’ হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘‘সবাই তো ঠিকমতো পড়াশোনা করে না। পড়ে পাস করলে এরকমই ফলাফল হওয়ার কথা।’’ চেয়ারম্যান বলেন, সংখ্যার চেয়ে শিক্ষার গুণগত মানকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তার মতে, পাসের হার নয়, শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞান ও দক্ষতার মূল্যায়নই শিক্ষার মান বোঝার গুরুত্বপূর্ণ সূচক।

সাত বছরের মধ্যে সর্বনিম্ন
রাজশাহী শিক্ষা বোর্ডের ফলাফল পর্যালোচনায় দেখা যায়, ২০২৫ সালে পাসের হার ছিল ৭৭ দশমিক ৬৬ শতাংশ, ২০২৪ সালে ৮৯ দশমিক ২৬ শতাংশ, ২০২৩ সালে ৮৭ দশমিক ৮৯ শতাংশ এবং ২০২২ সালে ৮৫ দশমিক ৮৮ শতাংশ শিক্ষার্থী পাস করে।

করোনাকালীন বিশেষ পরিস্থিতিতে ২০২১ সালে পাসের হার ছিল ৯৪ দশমিক ৯১ শতাংশ এবং ২০২০ সালে ৯০ দশমিক ৭৯ শতাংশ।এর বিপরীতে ২০২৬ সালে পাসের হার নেমে এসেছে ৬৩ দশমিক ৬৭ শতাংশে। অর্থাৎ গত কয়েক বছরে ৭৭ থেকে প্রায় ৯৫ শতাংশের মধ্যে থাকা পাসের হার এবার এক ধাক্কায় ৬৪ শতাংশের নিচে নেমেছে।

শতভাগ পাসের বিদ্যালয় কমেছে ৬৪টি
বিদ্যালয়ভিত্তিক ফলাফলেও বড় পরিবর্তন দেখা গেছে। গত বছর রাজশাহী শিক্ষা বোর্ডের ৯৯টি বিদ্যালয়ের সব শিক্ষার্থী পাস করেছিল। এবার সেই সংখ্যা কমে হয়েছে ৩৫টি। ২০২৪ সালে ২৮৯টি, ২০২৩ সালে ১৭৮টি, ২০২২ সালে ১৪৭টি, ২০২১ সালে ৩৬৮টি এবং ২০২০ সালে ৩০৮টি বিদ্যালয়ের সকল শিক্ষার্থী পাস করেছিল।

পাসের হারে মেয়েরা এগিয়ে
এবার পাসের হারে ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে রয়েছে। ছাত্রীদের পাসের হার ৭০ দশমিক ৭৩ শতাংশ। ছাত্রদের পাসের হার ৫৭ দশমিক ৩৩ শতাংশ। অর্থাৎ পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা এগিয়ে ১৩ দশমিক ৪০ শতাংশীয় পয়েন্ট।জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রেও ছাত্রীরা এগিয়ে। মোট ১৬ হাজার ১১৩ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে ছাত্রী ৮ হাজার ৯৯১ জন এবং ছাত্র ৭ হাজার ১২২ জন।