বেসরকারি ক্লিনিক-হাসপাতালের লাইসেন্সে নতুন প্রজ্ঞাপন!

২৪ঘন্টা অনলাইন : “প্রতিবছরই লাইসেন্স নবায়নের দীর্ঘ ঝামেলা, দালালচক্র আর দীর্ঘসূত্রিতা! এবার বেসরকারি চিকিৎসা খাতের এই বড় ভোগান্তি কমাতে যুগান্তকারী সিদ্ধান্ত নিল সরকার!”
বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ডেন্টাল ক্লিনিকের লাইসেন্সের মেয়াদ ১ বছর থেকে বাড়িয়ে ২ বছর করা হয়েছে।
চলতি ২০২৬-২৭ অর্থবছর থেকেই দেশজুড়ে কার্যকর হচ্ছে এই নতুন নিয়ম। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হয়েছে।
এখন থেকে দুই বছরের লাইসেন্স ফি ও ভ্যাট একসঙ্গে সরকারি কোষাগারে জমা দিয়ে অনলাইনেই সরাসরি আবেদন করতে পারবে প্রতিষ্ঠানগুলো।
তবে নতুন লাইসেন্স পেতে পরিবেশ অধিদপ্তরের অনলাইন ছাড়পত্র এবং মাদকদ্রব্য ব্যবহারের ক্ষেত্রে নারকোটিকস লাইসেন্স থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
সুযোগ বাড়ানোর পাশাপাশি নজরদারিও বাড়াচ্ছে সরকার! প্রক্টর বা স্বাস্থ্য কর্মকর্তা থেকে শুরু করে সিভিল সার্জনদের নিয়মিত পরিদর্শনে কোনো অনিয়ম মিললেই সাথে সাথে স্থগিত বা বাতিল হবে লাইসেন্স।
সরকারের এই নতুন নিয়মে কি চিকিৎসাসেবার শৃঙ্খলা ফিরবে, নাকি সুযোগ নেবে অসাধু চক্র?
