আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
শিক্ষা-প্রযুক্তি

সাফল্যের আলোকচ্ছটা সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্সে

১০০% পাসের আনন্দে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

arif shohel10-08-2026 05:16:22 PMদেখেছেন 248 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
সাফল্যের আলোকচ্ছটা সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্সে

২৪ঘণ্টা অনলাইন : আকাশছোঁয়া সাফল্য, আনন্দ-উচ্ছ্বাস আর গর্বের এক অনন্য দিনে মেতে উঠেছে রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল অ্যান্ড কলেজ। ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ঘোষিত ফলাফলে শতভাগ পাস এবং সর্বোচ্চ জিপিএ-৫ অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানটি আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে। কৃতি শিক্ষার্থীদের এমন কৃতিত্বে আনন্দে ভাসছে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ, শিক্ষকমণ্ডলী ও অভিভাবক সমাজ।

এবার সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স থেকে মোট ২৬৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে প্রত্যেকেই সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ অর্জন করেছে ১৩১ জন (৪৮.৭০%)। এই ফলাফল কেবল কিছু পরিসংখ্যান নয়; বরং এটি শিক্ষার্থীদের অদম্য অধ্যবসায়, নিবেদিত প্রস্তুতি, সিস্টার ও শিক্ষকদের নিবিড় দিকনির্দেশনা এবং অভিভাবকদের নিরন্তর প্রার্থনারই প্রতিফলিত রূপ। প্রতিটি শিক্ষার্থীর এই সাফল্যের পেছনে রয়েছে মা-বাবার অক্লান্ত পরিশ্রম ও ত্যাগ, যা আজ কাঙ্ক্ষিত ফল হয়ে ধরা দিয়েছে।

উল্লেখ্য, ১০ আগস্ট ২০২৬ তারিখে সারাদেশে একযোগে মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। দেশজুড়ে হাজারো শিক্ষার্থীর আনন্দের মাঝে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্সের এই অভাবনীয় অর্জন যোগ করেছে এক বাড়তি উজ্জ্বলতা। শতভাগ পাসের এই মহতী দিনে জিপিএ-৫ অর্জনকারীদের ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি যাদের ফল প্রত্যাশামাফিক হয়নি, তাদেরও আগামীর সুন্দর দিনগুলোর জন্য অনুপ্রাণিত করা হচ্ছে—কারণ একটি সাময়িক ফলাফল কখনোই মানুষের জীবনের একমাত্র মাপকাঠি হতে পারে না।

বিদ্যালয়ের অধ্যক্ষ সিস্টার মেবেল কস্তা, আরএনডিএম বলেন, ‘এমন গৌরবময় ফলাফল সম্ভব হয়েছে সকলের সম্মিলিত প্রচেষ্টায়। এটি সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্সের পরিচালনা পর্ষদ, সিস্টারবৃন্দ এবং নিবেদিতপ্রাণ শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমেরই ফসল।’ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ সাফল্যমণ্ডিত করার পর আগামী দিনে শুধু পাঠ্যপুস্তকের জ্ঞানে সীমাবদ্ধ না থেকে সৎ, মানবিক, আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। একই সাথে তিনি শিক্ষার্থীদের প্রতিনিয়ত সাহস ও মানসিক শক্তি জোগানোর জন্য অভিভাবকদের ভূয়সী প্রশংসা করেন।

বিদ্যালয়ের অর্জিত এই গৌরবের ধারা যেন আগামীতেও অব্যাহত থাকে এবং সমাজের চারদিকে আলোকবর্তিকা হয়ে ছড়িয়ে পড়ে— এমনই উদাত্ত প্রত্যাশা ব্যক্ত করেন সদালাপী ও বিনম্র অধ্যক্ষ সিস্টার মেবেল কস্তা, আরএনডিএম।