আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

দেওবন্দ মাদরাসার নিচে শিবলিঙ্গের দাবি

Tania Jaha10-08-2026 01:10:26 AMদেখেছেন 66 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
দেওবন্দ মাদরাসার নিচে শিবলিঙ্গের দাবি

২৪ঘণ্টা অনলাইন : ভারতের ঐতিহাসিক দারুল উলুম দেওবন্দ মাদরাসার নিচে শিবলিঙ্গ রয়েছে—এমন দাবি করেছে দেশটির একটি হিন্দুত্ববাদী সংগঠন। সংগঠনটি মাদরাসা প্রাঙ্গণে গঙ্গার পানি ছিটানোরও ঘোষণা দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, হিন্দু রক্ষা দল আগামী মঙ্গলবার হরিদ্বার থেকে গঙ্গার পানি নিয়ে দেওবন্দে যাওয়ার পরিকল্পনা করেছে। সংগঠনটির দাবি, মাদরাসাটি যে স্থানে অবস্থিত সেখানে আগে একটি শিবমন্দির ছিল এবং স্থাপনাটির নিচে শিবলিঙ্গ রয়েছে।

শনিবার এক ভিডিও বার্তায় হিন্দু রক্ষা দলের উত্তরাখণ্ড শাখার সভাপতি ললিত শর্মা জানান, সংগঠনের জাতীয় সভাপতি পিঙ্কি চৌধুরীসহ কয়েকজন সদস্য হরিদ্বার থেকে গঙ্গার পানি নিয়ে দেওবন্দে যাবেন।

ললিত শর্মার দাবি, বিষয়টি তদন্তের জন্য তারা আগে স্থানীয় প্রশাসনের কাছে আবেদন করেছিলেন। দেওবন্দ মাদরাসা এলাকায় পরীক্ষা-নিরীক্ষার অনুমতি চাইলেও প্রশাসন তাদের দাবিতে সাড়া দেয়নি বলে অভিযোগ করেন তিনি।

এরপর সংগঠনটি নিজেদের উদ্যোগে মাদরাসা প্রাঙ্গণে গিয়ে গঙ্গার পানি ছিটানোর সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।

তবে পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, কোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি মেনে নেওয়া হবে না। বার্তাসংস্থা পিটিআইকে দেওবন্দের সার্কেল অফিসার অমিত কুমার সিং বলেন, কেউ পরিবেশ নষ্ট বা আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, দেওবন্দে এসে কোনো ব্যক্তি বা সংগঠনকে আইনশৃঙ্খলা লঙ্ঘনের সুযোগ দেওয়া হবে না।