আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব

Anisur Rahman09-08-2026 12:07:52 AMদেখেছেন 64 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী চলচ্চিত্র উৎসব


২৪ঘণ্টা অনলাইন : ‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প-সংস্কৃতি’ স্লোগানে শিল্পকলা একাডেমির  আয়োজনে শুরু হলো ‘চলচ্চিত্র উৎসব একাল সেকাল’ শীর্ষক তিনদিনব্যাপী চলচ্চিত্র উৎসব। প্রতিদিন দুটি করে তিনদিনের এই উৎসবে মোট ছয়টি চলচ্চিত্র প্রদর্শিত হবে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় রোববার বিকালে জাতীয় চিত্রশালা মিলনায়তনে শুরু হয় এই উৎসব। উদ্বোধনী আনুষ্ঠানিকতায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং চলচ্চিত্র অভিনেত্রী কোহিনূর আখতার সুচন্দা। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।

উদ্বোধনকালে নিতাই রায় চৌধুরী বলেন,‘আজকে যে চলচ্চিত্র প্রদর্শিত হবে দর্শকদের আগ্রহের প্রেক্ষিতে তা আরো একাধিক প্রদর্শনীর আয়োজন করা হবে এবং জাতীয় নাট্যশালা মিলনায়তনেও প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। আসছে শরৎকালে যাত্রা উৎসব আয়োজন করা হবে। যাত্রা, নাটক ও চলচ্চিত্র প্রদর্শনী ধারাবাহিকভাবে আমরা চালিয়ে যাবো। এর উদ্দেশ্য হলো বর্তমান সরকার মনে করে আমাদের যে যুব সমাজ আছে দেশটা তাদেরই। যুব সমাজ হলো সূর্যের মতো। কিন্তু এই যুবসমাজের একটা অংশ নানানভাবে নষ্ট হয়ে যাচ্ছে। অনেক সময় লেখাপড়া করে চাকরি হয় না, লেখাপড়া করে বিনোদনেরও তেমন কোনো সুযোগ নেই। দীর্ঘদিন ধরে আমাদের সিনেমা হলগুলো বন্ধ ছিল, বন্ধ আছে। সংস্কৃতি চর্চারও ভালো কোনো পরিবেশ নেই। এই কারণে যুবসমাজের বিভিন্নভাবে হতাশায় দিন কাটে। অনেক সময় দেখা যায় যে, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারাও মাদকে আসক্ত হয়ে পড়ছে। এর থেকে আমাদের প্রজন্মকে, জাতিকে এবং যুবসমাজকে রক্ষা করার জন্য বর্তমান সরকার নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে।’

তিনি আরও বলেন,‘স্কুল পর্যায় থেকে খেলাধুলা, গানবাজনা, নৃত্য, চলচ্চিত্র, সংগীতের বিভিন্ন ধারার পাশাপাশি আমাদের প্রাচীন বাংলার যে ঐতিহ্যগুলো আছে- ভাটিয়ালি গান, মুর্শিদি গান, কবিগান, বাউলগান এগুলোর চর্চাও চলবে।’

শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন বলেন, ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি তরুণ চলচ্চিত্র নির্মাতাদের সব সময়ই সহযোগিতা করবে এবং প্রণোদনা দেবে। যারা সিনেমা বানাতে আগ্রহী তাদের জন্য শিল্পকলা একাডেমির দরজা সব সময় খোলা। চলচ্চিত্রের সোনালি অতীত আমরা ফিরে পাবো যদি তরুণ নির্মাতারা এগিয়ে আসে। জীবন ঘনিষ্ঠ সিনেমা, শিল্পনির্ভর সিনেমা আমরা বানাতে চাই।’

উদ্বোধনী সন্ধ্যায় প্রদর্শিত হয় মেজবাউর রহমান সুমন পরিচালিত চলচ্চিত্র ‘রইদ’ ও জহির রায়হান নির্মিত চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’। উৎসবের দ্বিতীয় দিন প্রদর্শিত হবে খান আতাউর রহমান পরিচালিত চলচ্চিত্র ‘আবার তোরা মানুষ হ’ ও মোহাম্মদ নুরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তল’। মঙ্গলবার সমাপনী দিনে প্রদর্শিত হবে আমজাদ হোসেনের চলচ্চিত্র ‘দুই পয়সার আলতা’ ও আকাশ হক নির্মিত চলচ্চিত্র ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’।