দেরিতে আদালতে পরীমনি, পিছাল জেরা

২৪ঘণ্টা অনলাইন : ২০২১ সালের ৮ জুন সাভারের বিরুলিয়ায় তুরাগ নদের তীরে অবস্থিত বোট ক্লাবে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেন পরীমনি। ঘটনার পাঁচ দিন পর, ১৩ জুন রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি শারীরিক নির্যাতন, ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ তোলেন।
পরে একই অভিযোগে গুলশানে নিজের বাসায় সংবাদ সম্মেলন করেন তিনি। এর পরদিন সাভার মডেল থানায় ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগে মামলা করেন পরীমনি।
মামলা দায়েরের পর নাসির উদ্দিন ও তুহিন সিদ্দিকী অমিকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। তদন্ত শেষে ২০২১ সালের ৬ সেপ্টেম্বর নাসিরসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
২০২২ সালের ১৮ মে তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলাটির বিচার রুদ্ধদ্বার কক্ষে চলছে।
২০২২ সালের ২৯ নভেম্বর মামলায় সাক্ষ্য দেওয়া শুরু করেন পরীমনি। তবে তার সাক্ষ্য এখনো শেষ হয়নি। এবার জেরা শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে আদালতে উপস্থিত হতে না পারায় তা পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৩০ নভেম্বর তার জেরা হওয়ার কথা রয়েছে।
