আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবি সরকারি কর্মচারী সম্মিলিত পরিষদের

arif shohel08-08-2026 07:08:12 PMদেখেছেন 98 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবি সরকারি কর্মচারী সম্মিলিত পরিষদের

২৪ঘণ্টা অনলাইন : অনুষ্ঠানে বাংলাদেশ সরকারি কর্মচারীর সমন্বয় পরিষদের সভাপতি এম এ হান্নান বাংলাদেশ সরকারি কর্মচারী সম্মিলিত পরিষদ সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বেতন বৈষম্য নিরসন, বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেল দ্রুত বাস্তবায়ন ও গেজেট প্রকাশের দাবি জানিয়েছে। একই সঙ্গে তিনি সরকারি চাকরি আইন-২০১৮ বাস্তবায়ন, পদ-পদবি ও গ্রেড সমন্বয় এবং টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহালের দাবি জানিয়েছেন। ৮ আগস্ট বাংলা একাডেমির কবি শাসসুর রাহমান সেমিনার কক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে সরকারের বিপুল সংখ্যক কর্মকর্তা এবং কর্মচারি উপস্থিত হয়ে তাদের প্রাণের দাবির সাথে একাত্বতা ঘোষণা করেন। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারি কর্মচারী সম্মিলিত পরিষদের সভাপতি বেলায়েত হোসেন।

 বাংলাদেশ সরকারি কর্মচারী সম্মিলিত পরিষদের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক  খায়রুন নাহার লিপি, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আবুল খায়ের মজুমদার, বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের চেয়ারম্যান সেলিম মিয়া, ১১ -২০ গ্রেড চাকরিজীবী ফোরামের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, বাংলা একাডেমি কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ১৭ -২০কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি রফিকুল আলম প্রমুখ। 

সংগঠনের নেতারা বলেন, সরকারি কর্মচারীদের বিশেষ করে ১১–২০ গ্রেডের কর্মচারীরা দীর্ঘদিন ধরে বেতন বৈষম্যের শিকার। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মূল্যস্ফীতির কারণে তাদের জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ অবস্থায় দ্রুত নতুন পে-স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি।

নেতারা জানান, ২০২২ সাল থেকে বাংলাদেশ সরকারি দাবি আদায় ঐক্য পরিষদের সঙ্গে যৌথভাবে বিভিন্ন সভা, সমাবেশ, সংবাদ সম্মেলন ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে তারা বেতন বৈষম্য নিরসন ও ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন।

তাদের দাবি, বৈষম্য নিরসনের লক্ষ্যে গঠিত পে-কমিশন ২০২৫ সালে কার্যক্রম শুরু করে। সংগঠনের পক্ষ থেকে ৯ম পে-স্কেলে ১:৪ অনুপাত বজায় রেখে সর্বনিম্ন ৯ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১ লাখ ৪০ হাজার টাকা পর্যন্ত বেতন নির্ধারণের দাবি জানানো হয়।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়, পে-কমিশন ২০ মে ২০২৬ তারিখে প্রতিবেদন প্রদান করেছে। পরবর্তীতে ১১ জুন ২০২৬ জাতীয় সংসদে বাজেট অধিবেশনে ৯ম পে-স্কেল ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর করার ঘোষণা দেওয়া হলেও এখনো এর গেজেট প্রকাশ করা হয়নি।

বাংলাদেশ সরকারি কর্মচারী সম্মিলিত পরিষদ দ্রুত সময়ের মধ্যে ২২ লাখ সরকারি কর্মচারীর প্রাণের দাবি বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

সংগঠনের অন্যান্য দাবিসমূহ
১. সরকারি চাকরি আইন-২০১৮ অবিলম্বে বাস্তবায়ন এবং মন্ত্রণালয়, অধিদপ্তর, দপ্তর ও পরিদপ্তরসহ সব প্রতিষ্ঠানে অভিন্ন নিয়োগবিধির আওতায় নিয়োগ ও পদোন্নতি নিশ্চিত করা।
২. মাঠপর্যায়ে কর্মরত সরকারি কর্মচারীদের পদ-পদবি ও গ্রেডের বৈষম্য দূর করে দ্রুত সমন্বয় করা।
৩. পূর্বের ন্যায় টাইমস্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করা।
৪. কারিগরি, আউটসোর্সিংসহ অস্থায়ী পদে কর্মরত যোগ্য কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করা।
৫. চাকরিতে জ্যেষ্ঠতা বজায় রাখার স্বার্থে টাইমস্কেল, সিলেকশন গ্রেড, হাই-গ্রেড ও বেতন সমতাকরণসহ পেনশন উন্নয়নের সুযোগ পুনর্বহাল করা।
৬. পেনশনের হার সর্বশেষ আহরিত বেতনের ৯০ শতাংশ থেকে ১০০ শতাংশে উন্নীত করা।
৭. উৎসব ভাতা দুইটির পরিবর্তে তিনটি এবং চিকিৎসা ভাতা ন্যূনতম ৫০০ টাকা নির্ধারণ করা।
বাংলাদেশ সরকারি কর্মচারী সম্মিলিত পরিষদের সভাপতি মো. ফরিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ চৌধুরী এক বিবৃতিতে এসব দাবি জানান।

তারা বলেন, সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বৈষম্য ও আর্থিক সংকট নিরসনে দ্রুত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ করতে হবে। অন্যথায় দাবি আদায়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা জানান।