আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
ক্রীড়া

নারী ফুটবলে নতুন মিশনে ছোটন

Tania Jaha08-08-2026 01:03:17 AMদেখেছেন 71 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
নারী ফুটবলে নতুন মিশনে ছোটন

২৪ ঘণ্টা অনলাইন : বাংলাদেশের নারী ফুটবলের সফল কোচ গোলাম রব্বানী ছোটন আবারও ফিরেছেন নতুন এক মিশনে। এবার তার নেতৃত্বে এএফসি উইমেন্স চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে রাজশাহী স্টারস।

তিন বছর পর নারী ফুটবলে কোচিংয়ে ফেরা ছোটন শনিবার থেকে দলের আনুষ্ঠানিক অনুশীলন শুরু করবেন। বাফুফে ভবনেই চলছে রাজশাহী স্টারসের প্রস্তুতি, যেখানে জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড়ও অনুশীলন করছেন।

ফুটবলারদের সঙ্গে প্রথম পরিচয়পর্বে ছোটন বলেন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করায় দলের প্রতিটি খেলোয়াড়কে সর্বোচ্চ পারফরম্যান্স দিতে হবে।

দলে রয়েছেন জাতীয় দলের রুপনা, আফিদা, শিউলি, মারিয়া, মনিকা, তহুরা, উন্নতি ও সুলতানার মতো পরিচিত মুখ। তবে মিয়ানমার লিগে ব্যস্ত থাকায় তারকা ফুটবলার ঋতুপর্ণা চাকমা এই টুর্নামেন্টে খেলতে পারবেন না।

এদিকে নেপাল ফুটবল ফেডারেশন নিষেধাজ্ঞায় থাকলেও দেশটির এক নারী ফুটবলারকে দলে নিবন্ধন করেছে রাজশাহী স্টারস। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, ফেডারেশনের নিষেধাজ্ঞা থাকলেও বিদেশি ক্লাবের হয়ে খেলতে ব্যক্তিগতভাবে কোনো বাধা নেই।

বাংলাদেশের নারী ক্লাব ফুটবলের জন্য এই অংশগ্রহণকে নতুন এক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।