লটারিতে প্রথম শ্রেণি, পরীক্ষায় অন্যান্য ভর্তি

২৪ ঘণ্টা অনলাইন : প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার পরিকল্পনা থেকে সরে এসেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি হবে লটারির মাধ্যমে। তবে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অন্যান্য সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
৬ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি পাঠান মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে কোনো ধরনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে না। স্বচ্ছতা ও সমান সুযোগ নিশ্চিত করতে লটারির মাধ্যমেই ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে।
অন্যদিকে, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণি থেকে পরবর্তী সব শ্রেণিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বহাল থাকবে।
এ ছাড়া শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট ২০২৬ প্রকাশ করা হবে।
