আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

অভিষেক প্রসঙ্গে অনন্যার অনেক প্রশ্ন

admin17-08-2024 08:20:15 PMদেখেছেন 438 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
অভিষেক প্রসঙ্গে অনন্যার অনেক প্রশ্ন

প্রভাত বিনোদন : সংসারে ভাঙ্গনের গুঞ্জন নিয়ে এমনিতেই বিপাকে আছে বচ্চন পরিবার। তবে সেটির সঙ্গে পান্ডে পরিবারের সরাসরি কোনও সংযোগ নেই। তবে দূরবর্তী সংযোগটি হলো এই, অনন্যা পান্ডের অভিষেক হতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে! অ্যামাজন প্রাইমে মুক্তি পাচ্ছে তার প্রথম সিরিজ কল মি বে।  এটি নিয়ে অনন্যা তো বটেই, অনুসারীরাও বেশ উত্তেজনায় অধীর হয়ে আছে। এর মাঝেই উৎসাহ আরও বাড়িয়ে দেয়ার জন্য নির্মাতা করণ জোহর প্রকাশ্যে আনলেন সিরিজের নতুন প্রমো ও মুক্তির দিনক্ষণ। মজার এই প্রমোর মাধ্যমে ভক্তদের আগ্রহের মাত্রা আরও যেন বেড়ে গেলো, জানানো হলো ৬ সেপ্টেম্বর সিরিজটি উন্মুক্ত হচ্ছে। 
বিশেষ এই প্রমোতে সিরিজের গল্প নয়, উঠে এসেছে করণ জোহরের সঙ্গে অনন্যার মজার প্রশ্ন-উত্তর পর্ব। যাতে দেখা যাচ্ছে, অনন্যা পান্ডে একটি রকেটে বসে করণ জোহরের নাম ধরে ডেকে যাচ্ছেন। অন্যদিকে, করণ তার সহকর্মীদের নির্দেশ দিতে ব্যস্ত। অনন্যার ডাকাডাকিতে পরিচালক তার কাছে গেলে, করণকে নায়িকা বলেন, কী করছ তুমি? করণ বলেন, তোমাকে লঞ্চ করার ব্যবস্থা করছি। তখন অনন্যা বলেন, তুমি আমাকে আগেই তো লঞ্চ করেছ। এরপর করণ তার ছবির একটি সংলাপের অনুকরণে বলতে শুরু করেন, আমরা একবার বাঁচি, একবার মরি, বিয়েও একবার করি, কিন্তু লঞ্চ তো বার বারই করা যায়, তাই না? অবাক হয়ে নায়িকা জিজ্ঞাসা করেন, কী! এরপর করণ বলেন, প্রিয় ওটা বলিউড লঞ্চ ছিল, এটা ওটিটি লঞ্চ।
এরপর উঠে আসে সিরিজের অনন্যার চরিত্র প্রসঙ্গে। করণের থেকে জানতে চান, তিনি কোন চরিত্রে অভিনয় করবেন? করণ বলেন, একেবারে নতুন কিছু, যা তোমার জন্য ভীষণ চ্যালেঞ্জিং হবে। এমন একটা রোল যা তুমি আগে কখনও করোনি। এরপর অনন্যা আবদার করে বলেন, আমাকে গরীব একটি মেয়ের চরিত্রে দেখা যেতে পারে? মির্জাপুরের মতো। করণ বলেন, হ্যাঁ একদম কাছাকাছি আন্দাজ করেছ চরিত্রটা। একজন সাউথ দিল্লির ধনী পরিবারের মেয়ে। তখন মুখ বেজার করে অনন্যা বলেন, আমি ইতিমধ্যেই আদুরে রাজকুমারী টাইপ চরিত্র করে ফেলেছি। এটা আমার জন্য কীভাবে চ্যালেঞ্জিং হবে?
করণ তখন অনন্যাকে আশ্বস্ত করে বলেন, এটা অবশ্যই চ্যালেঞ্জিং হবে। ধনী পরিবারের মেয়েটা সব হারিয়ে মুম্বাই এসেছে। জীবন যুদ্ধে লড়াই করতে, ঠিক এই শহরে আসা আর পাঁচজন ছেলে-মেয়েরা যে লড়াইটা করে সেরকম। এটা শুনে বিস্ময়ে অনন্যা বলেন, একটা মানুষ প্রতিদিন বেঁচে থাকার জন্য যে লড়াই চালায় সে রকম! এটা সত্যি আমার জন্য একদম নতুন হতে চলেছে। করণ বলেন, হ্যাঁ সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী জানো? তোমাকে কাজ খুঁজতে হবে, নতুন বন্ধু খুঁজতে হবে এই শহরে এবং তার থেকেও বড় ব্যাপার হলো এমন একটা অটো খুঁজতে হবে যে ইউপিআই-এর মাধ্যমে টাকা নেয়। শুনে বেশ ভয় পেয়ে যান অভিনেত্রী। তারপর করণ বলেন, চলো খোঁজা শুরু করা যাক, শুরু হোক ‘কল মি বে। এরপর রকেট উড়ে যায় অনন্যাকে নিয়ে, উড়ে এসে পড়ে কল মি বে-এর সেটে। একেবারে অন্য সাজে, নানা কাজ করতে শুরু করে।