আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

মেসিকে ছাড়া বিপাকে ইন্টার মায়ামি

admin17-08-2024 08:12:28 PMদেখেছেন 452 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
মেসিকে ছাড়া বিপাকে ইন্টার মায়ামি

প্রভাত স্পোর্টস : বিশ্বকাপ ফাইনালের পর থেকেই চোটের কারোণে মাঠে অধারাবাহিক লিওনেল মেসি। সর্বশেষ কোপা আমেরিকার ফাইনালে অ্যাঙ্কেলের চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। এরপর আর মাঠে ফিরতে পারেননি। তার ফেরার পথটা যেন ক্রমশই দীর্ঘ হচ্ছে। এখনই জানা যায়নি ঠিক কবে ফিরতে পারবেন এই আর্জেন্টাইন গ্রেট।
মেসিকে ছাড়া বিপাকে তার ক্লাব ইন্টার মায়ামিও। মেসির হাত ধরেই গত মৌসুমে লিগস কাপের শিরোপা জিতেছিল মায়ামি। আর এবার মেসিবিহীন মায়ামি দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেছে।
মেসির চোট নিয়ে মায়ামি কোচ জেরার্দো মার্তিনো বলেছেন, লিওর (মেসি) উন্নতি প্রত্যাশা অনুযায়ী হচ্ছে। কিন্তু কখন সে দলের যোগ দেবে, তার এখনই নির্দিষ্ট কোনো তারিখ বলা যাচ্ছে না। সে আলাদাভাবে কাজ চালিয়ে যাচ্ছে।
মার্তিনোর এমন বক্তব্যের পর মেসির ফেরা নিয়ে এক পডকাস্টে কথা বলেছেন মায়ামি হেরাল্ডের প্রতিবেদক মিশেলে কাউফম্যান। যেখানে মেসিকে নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন তিনি।
কাউফম্যান বলেছেন, এক সপ্তাহ পর, ২৪ তারিখ তারা পরের ম্যাচটি খেলবে। কিন্তু মেসি এখনো মাঠে আসেনি। এখনো সে নিজে নিজে জিমে কাজ করে যাচ্ছে। এর আগে টাটা (মার্তিনো) বলেছিল আগস্ট শেষ হওয়ার আগেই তারা মেসিকে স্কোয়াডে পাবে। কিন্তু কলম্বাস ম্যাচের আগের দিন তার কথা বদলে যায়। তিনি বলেন, মেসির ফেরার তারিখ আমরা বলতে পারছি না তার কথার এই পরিবর্তন নেতিবাচক বার্তাই দিচ্ছে।