আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

ভোমরা বন্দরে ফিরল ভারতীয় কাঁচা মরিচ

Tania Jaha03-08-2026 11:28:51 PMদেখেছেন 98 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ভোমরা বন্দরে ফিরল ভারতীয় কাঁচা মরিচ

২৪ঘণ্টা  অনলাইন : দীর্ঘ নয় মাস পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। ৩ আগস্ট প্রথম চালানে ১০টি ট্রাকে প্রায় ১০০ মেট্রিক টন কাঁচা মরিচ দেশে এসেছে। এতে বাজারে সরবরাহ বাড়বে এবং দাম কমতে পারে বলে আশা করছেন ব্যবসায়ী ও পাইকাররা।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, দীর্ঘ বিরতির পর কাঁচা মরিচ আমদানি পুনরায় শুরু হওয়ায় আমদানিকারক ও ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

আমদানিকারকদের তথ্য অনুযায়ী, প্রতিটি ট্রাকে ৯ থেকে ১১ মেট্রিক টন কাঁচা মরিচ রয়েছে। কাস্টমস ও শুল্ক সংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষ হলে এসব মরিচ দেশের বিভিন্ন পাইকারি বাজারে পাঠানো হবে।

আমদানিকারক সাদ্দাম হোসেন বলেন, অনুমতি পাওয়ার পরপরই প্রথম চালান দেশে আনা হয়েছে। মঙ্গলবার থেকেই বাজারে নতুন সরবরাহের প্রভাব দেখা যাবে এবং কাঁচা মরিচের দাম কমতে শুরু করবে বলে তিনি আশা করছেন।

ভোমরা কাস্টমস কমিশনার মোস্তাফিজুর রহমান জানান, সোমবার সন্ধ্যা পর্যন্ত ১০টি ট্রাক বন্দরে পৌঁছেছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে দ্রুত এসব পণ্য দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করা হবে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকায় মরিচের ক্ষেত ক্ষতিগ্রস্ত হওয়ায় উৎপাদন কমে গেছে। এর ফলে গত দুই সপ্তাহে কাঁচা মরিচের দাম প্রতি কেজি ৫০ টাকা থেকে বেড়ে প্রায় ৩০০ টাকায় পৌঁছেছে।

সাতক্ষীরা শহরের কাঁচা-পাকামাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রজব আলী বলেন, ভারত থেকে আমদানি শুরু হওয়ায় বাজারে সরবরাহ বাড়বে। এতে অল্প সময়ের মধ্যেই কাঁচা মরিচের দাম স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে বলে ব্যবসায়ীদের প্রত্যাশা।