আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

আবারও  আর্মেনিয়ার প্রধানমন্ত্রী হলেন নিকোল পাশিনিয়ান

Anisur Rahman03-08-2026 11:04:33 PMদেখেছেন 67 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
আবারও  আর্মেনিয়ার প্রধানমন্ত্রী হলেন নিকোল পাশিনিয়ান


২৪ঘণ্টা  অনলাইন : আবারও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নিকোল পাশিনিয়ানকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভাহাগন খাচাতুরিয়ান।  জুন মাসের পার্লামেন্ট নির্বাচনে পাশিনিয়ানের সিভিল কনট্র্যাক্ট পার্টি সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর এ নিয়োগ দেওয়া হলো। এর আগে প্রথমবার ২০১৮ সালের ৮ মে তিনি প্রধানমন্ত্রী হন। রোববার প্রেসিডেন্টের ওয়েবসাইটে প্রকাশিত এক ডিক্রিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আর্মেনিয়ার সংবিধানের ১৪৯ অনুচ্ছেদ অনুযায়ী পাশিনিয়ানকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জুন মাসের নির্বাচনে সিভিল কনট্র্যাক্ট পার্টি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় পাশিনিয়ানের সরকারপ্রধান হিসেবে দায়িত্বে বহাল থাকার পথ সুগম হয়।

আর্মেনিয়ার সংবিধান অনুযায়ী, আর্মেনিয়ার নতুন নির্বাচিত পার্লামেন্টের প্রথম অধিবেশন শুরু হওয়ার পর দেশটির সংবিধান অনুযায়ী সরকার পদত্যাগ করেছে। রবিবার রাজধানী ইয়েরেভানে পার্লামেন্টের প্রথম অধিবেশন বসার পর প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন।

পাশিনিয়ান বলেন, সংবিধানের ১৫৮ অনুচ্ছেদ অনুযায়ী নতুন জাতীয় পরিষদের প্রথম অধিবেশনের দিনই সরকার পদত্যাগ করে। তবে সংবিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভা গঠিত না হওয়া পর্যন্ত বিদায়ি সরকার অন্তর্বর্তীকালীন (কেয়ারটেকার) সরকারের দায়িত্ব পালন করবে।

এদিকে নতুন জাতীয় পরিষদের প্রথম অধিবেশন বিতর্কেরও জন্ম দিয়েছে। আর্মেনিয়ার ইতিহাসে এই প্রথম দেশটির প্রধান ধর্মীয় প্রতিষ্ঠান আর্মেনিয়ান অ্যাপোস্টলিক চার্চের প্রধান কারেকিন-দ্বিতীয়কে অধিবেশনে আমন্ত্রণ জানানো হয়নি। বিষয়টি নিয়ে বিরোধী আইনপ্রণেতারা সমালোচনা করেছেন।

সাম্প্রতিক বছরগুলোতে আর্মেনিয়ান অ্যাপোস্টলিক চার্চ সরকারবিরোধী অন্যতম কণ্ঠস্বর হিসেবে উঠে এসেছে। ক্যাথলিকোস কারেকিন দ্বিতীয় দেশের নিরাপত্তা ও আজারবাইজানের সঙ্গে সম্পর্কসহ বিভিন্ন ইস্যুতে পাশিনিয়ান সরকারের সমালোচনা করেছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী পাশিনিয়ানও চার্চের জ্যেষ্ঠ নেতাদের রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ এনেছেন। সূত্র: আনাদোলু এজেন্সি, সিনহুয়া, জর্জিয়া টুডে