আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

৪-১ গোলের জয় দিয়ে শুরু পিএসজির

admin17-08-2024 08:09:33 PMদেখেছেন 447 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
৪-১ গোলের জয় দিয়ে শুরু পিএসজির

প্রভাত স্পোর্টস : কিলিয়ান এমবাপ্পে-পরবর্তী যুগের শুরুটা দারুণভাবেই করল পিএসজি। লিগ আঁতে মৌসুমের প্রথম ম্যাচেই বড় জয় পেয়েছে প্যারিসের ক্লাবটি। লা হাভরেকে তাদের মাঠেই পিএসজি হারিয়েছে ৪-১ গোলে। পিএসজির হয়ে গোল চারটি করেছেন লি কাং-ইন, উসমান দেম্বেলে, ব্রাডলি বারকোলা ও রান্দাল কোলো মুয়ানি। এর মধ্যে দেম্বেলে, বারকোলা ও কোলো মুয়ানি মাঠে নেমেছিলেন বদলি হিসেবে। লা হাভরের মাঠে ৮৩ মিনিট পর্যন্ত ১-১ গোলের সমতায় ছিল ম্যাচ। ৩ মিনিটে কাং-ইনের করা গোল ৪৮ মিনিটে পরিশোধ করেন হার্ভের গাতিয়ের লরিস। এরপর একপর্যায়ে মনে হচ্ছিল, ম্যাচটা হয়তো ড্রতেই শেষ হতে যাচ্ছে। কিন্তু দৃশ্যপট বদলে যেতে খুব বেশি সময় লাগেনি।
মূলত তিন বদলি খেলোয়াড় গোল করে বদলে দেন গোটা চিত্র। ৬ মিনিটের মধ্যে ৩ বার প্রতিপক্ষের জালে বল জড়ায় পিএসজি। ৮৪ মিনিটে ব্যবধান ২-১ করেন দেম্বেলে। এরপর ৮৬ মিনিটে বারকোলা এবং ৯০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন কোলো মুয়ানি।
পিএসজিতে ২০১৭ সাল থেকে গত মৌসুমের শেষ পর্যন্ত দেখা গিয়েছিল এমবাপ্পে-রাজের। কিন্তু শৈশবের স্বপ্ন পূরণে দীর্ঘ এক লড়াইয়ের পর এবারের দলবদলে রিয়াল মাদ্রিদ চলে যান এই ফরাসি তারকা। তবে মৌসুমে পিএসজির প্রথম ম্যাচে না থেকেও যেন ছিলেন এমবাপ্পে। বিশেষ করে তাঁকে ছাড়া নতুন যুগের শুরুটা পিএসজি কীভাবে করে, সেদিকেই ছিল সবার দৃষ্টি। সেই চ্যালেঞ্জের শুরুটা ভালোভাবেই করল তারা। মাঠ ছেড়েছে বড় জয় নিয়ে।
জয় দিয়ে মৌসুম শুরুর পর পিএসজির স্প্যানিশ কোচ লুইস এনরিকেও বেশ আনন্দিত। প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেছেন, ‘এটা মৌসুমের প্রথম ম্যাচ, শুরুটা ভালোভাবে হলো।’ এরপর জয়ের জন্য বদলি খেলোয়াড়দের কৃতিত্ব দিয়ে তিনি আরও বলেছেন, ‘ম্যাচে আমাদের উত্থান-পতন ছিল। কিন্তু বদলি খেলোয়াড়েরা আমাদের জন্য অনেক কিছু করেছে। চূড়ান্ত ফলের কারণে এই বিষয়টা আড়াল হয়ে গেছে যে আমাদের আরও উন্নতি করতে হবে। আমরা অনেক সহজে বল হারিয়েছি।’