আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

২৫ গানে সুরের মূর্ছনায় মুগ্ধতা ছড়ালেন সুমনা চ্যাটার্জী

Anisur Rahman01-08-2026 12:00:40 AMদেখেছেন 92 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
২৫ গানে সুরের মূর্ছনায় মুগ্ধতা ছড়ালেন সুমনা চ্যাটার্জী


২৪ঘণ্টা অনলাইন : রাজধানীর বনানীতে এক সঙ্গীত সন্ধ্যায় নজরুলসঙ্গীতসহ বিভিন্ন সময়ের জনপ্রিয় গান পরিবেশন করে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেছেন কলকাতার প্রখ্যাত সঙ্গীতশিল্পী সুমনা চ্যাটার্জী। প্রায় আড়াই ঘণ্টার আয়োজনে তিনি ২৫টিরও বেশি গান পরিবেশন করেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত নজরুল সঙ্গীত উৎসব ২০২৬-এ অংশ নিতে বাংলাদেশ সফরে রয়েছেন সুমনা চ্যাটার্জী। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় আর্টিস্ট ক্লাবের আয়োজনে বনানীতে আর্টিস্ট ক্লাবের লাউঞ্জে বিশেষ এই সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই কাজী নজরুল ইসলামের কালজয়ী গান ‘ভরিয়া পরান শুনিতেছি গান’ পরিবেশন করেন সুমনা। গানটি দিয়ে শুরু হয় আবেগঘন পরিবেশনা। পরে নজরুলসঙ্গীতের পাশাপাশি কিংবদন্তি শিল্পী আরতি মুখোপাধ্যায়, নির্মলা মিশ্র, আশা ভোঁসলে ও লতা মঙ্গেশকরসহ সমকালীন শিল্পীদের জনপ্রিয় গান পরিবেশন করেন তিনি।

নিজের গাওয়া মৌলিক গানও ছিল এ আয়োজনের অন্যতম আকর্ষণ। সুমনা চ্যাটার্জী তার চারটি মৌলিক গান- ‘কেন ছুঁতে চাই বারে বারে’, ‘মিস করছি’, ‘সায়ন’ ও ‘বলা মুশকিল’ পরিবেশন করেন। এসব গানেও শ্রোতাদের ব্যাপক প্রশংসা পান তিনি।

অনুষ্ঠানে পরিবেশিত উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে ছিল ‘যেন আকাশকে বলো না কখনো’, ‘এমন একটি ঝিনুক’, ‘মাধবী মধুপে হল মিতালি’, ‘যেতে দাও আমায়’, ‘আমার অঙ্গে জ্বলে রঙমশাল’, ‘ও শ্যাম যখন তখন’, ‘প্রথমে সকাল শেষে সন্ধ্যা’, ‘বৃষ্টি বৃষ্টি বৃষ্টি’, ‘তোমার সঙ্গে দেখা না হলে’, ‘ললিতা গো’, ‘এ শুধু গানের দিন’, ‘ও তোতা পাখিরে’, ‘আমি তো তোমার চিরদিনের’, ‘ও মাঝিরে ও মাঝি’, ‘তোমার টানে সারা বেলার গানে’, ‘দেখেছ কি তাকে’, ‘মনের হদিশ’, ‘দে রে না না’ এবং ‘এই বাংলার মাটিতে’। প্রতিটি পরিবেশনের পরই উপস্থিত দর্শক-শ্রোতাদের করতালি ও প্রশংসায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

সঙ্গীত সন্ধ্যার সমাপনী পর্বে আর্টিস্ট ক্লাবের পক্ষ থেকে সুমনা চ্যাটার্জীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তার হাতে সম্মাননা ক্রেস্ট ও স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্টিস্ট ক্লাবের সভাপতি সুজিত মুস্তাফা, ঢাকা ইউনিভার্সিটি কালচারাল ফাউন্ডেশনের (ডিইউসিএফ) সভাপতি মাহফুজার রহমান, আর্টিস্ট ক্লাবের উপদেষ্টা মোস্তাফিজুর রহমানসহ আর্টিস্ট ক্লাব ও ডিইউসিএফের নেতৃবৃন্দ। এ ছাড়া অনুষ্ঠানে বিশিষ্ট সংস্কৃতিকর্মী, শিল্পী, গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হতে না পারা দর্শকদের জন্যও আয়োজনটি দেখার সুযোগ রাখা হয়েছে। আর্টিস্ট ক্লাবের ফেসবুক পেজ এবং সুমনা চ্যাটার্জীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটির লাইভ সম্প্রচার সবার জন্য উন্মুক্ত করা হয়েছে।