আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

বিয়ে প্রসঙ্গে হাস্যরস পরীমনির

Tania Jaha31-07-2026 12:44:19 AMদেখেছেন 72 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বিয়ে প্রসঙ্গে হাস্যরস পরীমনির

২৪ঘণ্টা অনলাইন : ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমনিকে ঘিরে ‘বিয়ে’ প্রসঙ্গের আলোচনা যেন থামছেই না। বিশ্বকাপ ফুটবলে প্রিয় দল আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলে আবার বিয়ে করবেন— এমন রসিকতাপূর্ণ ঘোষণার পর থেকেই বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। যদিও ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হারের পর সেই ঘোষণা আর বাস্তবায়নের প্রশ্নই ওঠেনি।

বুধবার রাতে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে আবারও সেই বিয়ে প্রসঙ্গেই কথা বলেন পরীমনি। হাস্যরসের ছলে সাংবাদিকদের উদ্দেশে তিনি প্রশ্ন ছুড়ে দেন, “আপনারা আমাকে বিয়ে দিতে চান, না চান না?”

তার এমন প্রশ্নে সংবাদ সম্মেলনজুড়ে হাসির রোল পড়ে যায়। পরে তিনি যোগ করেন, “হ্যাঁ নাকি না?”

পরীমনি বলেন, “আমি জানি সবাই আমাকে সিঙ্গেল দেখতে চায়। আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, গালি খাই। সবাই আমাকে সিঙ্গেল দেখতে চায়, আমার বাচ্চাটার সঙ্গে দেখতে চায়। এতে কী আনন্দ, আমি জানি না।”

আর্জেন্টিনার পরাজয়ের প্রসঙ্গ টেনে এক সাংবাদিক জানতে চান, হারের পর তার প্রতিক্রিয়া কী ছিল। জবাবে পরীমনি আবারও মজা করে বলেন, “ভাই, এই রিস্ক থেকেই তো বলেছিলাম আবার বিয়ে করব।”

বিশ্বকাপজুড়ে আর্জেন্টিনার সমর্থনে সরব ছিলেন এই অভিনেত্রী। দলের প্রতিটি জয় সামাজিক যোগাযোগমাধ্যমে উদযাপন করেছেন তিনি। কখনো আকাশি-সাদা জার্সিতে ছবি ও ভিডিও শেয়ার করেছেন, আবার কখনো লিওনেল মেসির প্রতি নিজের ভালোবাসার কথাও প্রকাশ করেছেন।

এর আগে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে দেওয়া এক ফেসবুক পোস্টে পরীমনি লিখেছিলেন, “আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।” মজার ছলে দেওয়া সেই পোস্ট দ্রুত ভাইরাল হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করে।

সংবাদ সম্মেলনে আলোচিত একটি মামলায় তার কারাবাস নিয়েও প্রশ্ন করা হয়। এ বিষয়ে পরীমনি বলেন, “এটা নিয়ে কি আমি কখনো কথা বলেছি? কেউ প্রশ্ন করলে কি উত্তর পেয়েছে? আমার খালি একটাই বিষয় মনে হতো, সত্য একদিন প্রকাশ্যে আসবেই। যত চাপা দিয়ে রাখেন, প্রকাশ পাবেই।”