আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

ব্লেজারে মুগ্ধ করলেন শাবনূর

Tania Jaha30-07-2026 10:58:08 PMদেখেছেন 69 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ব্লেজারে মুগ্ধ করলেন শাবনূর

২৪ঘন্টা অনলাইন : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর দীর্ঘদিন ধরেই অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। বড় পর্দা থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত উপস্থিতির মাধ্যমে ভক্তদের সঙ্গে সংযোগ বজায় রেখেছেন এই নন্দিত অভিনেত্রী।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে নতুন চারটি ছবি প্রকাশ করেছেন শাবনূর। কমলা রঙের ব্লেজারে আভিজাত্যপূর্ণ সেই লুক মুহূর্তেই ভক্তদের নজর কাড়ে। ছবিগুলোতে তার সামনে ছিল দৃষ্টিনন্দন ফুলের সাজ, যা পুরো ফটোসেশনে যোগ করেছে ভিন্ন মাত্রা।

ছবির সঙ্গে শাবনূর একটি জীবনঘনিষ্ঠ বার্তাও শেয়ার করেন। তিনি লেখেন, “বিবেচনাহীন মানুষ যেমন না ভেবে যা খুশি বলে, তেমনি অবিবেচক মানুষ যাচাই না করেই তা বিশ্বাস বা গ্রহণ করে।”

পোস্টটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই হাজারো প্রতিক্রিয়া ও বিপুল সংখ্যক মন্তব্য জমা পড়ে। ভক্তদের অধিকাংশই অভিনেত্রীর বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন এবং তার ব্যক্তিত্বের প্রশংসা করেন।

একজন ভক্ত মন্তব্য করেন, “আপনার সবচেয়ে বড় গুণ হলো, আপনি কখনো স্রোতে গা ভাসান না। কেউ কিছু বললেই তার জবাব দেন না। আর এ কারণেই আপনি শাবনূর।”

আরেকজন লেখেন, “আমরা আপনার ভক্তরা ভিত্তিহীন কথায় বিশ্বাস করি না।” কেউ আবার মন্তব্য করেন, “নিন্দুকেরা যা-ই বলুক, আপনি সবসময়ই আমাদের প্রিয়।”

প্রসঙ্গত, প্রায় দুই বছর আগে ‘রঙ্গনা’ সিনেমার মাধ্যমে অভিনয়ে ফেরার ঘোষণা দিয়েছিলেন শাবনূর। তবে ছবিটির কাজ এখনো শেষ হয়নি। এরই মধ্যে সিনেমাটির কিছু অসম্পাদিত ফুটেজ প্রকাশ্যে এলে তা নিয়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরপর থেকে নতুন কোনো চলচ্চিত্রে তাকে দেখা যায়নি।

অভিনয় থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের উপস্থিতি, নতুন লুক ও ব্যক্তিগত ভাবনা ভাগ করে নিয়ে এখনো ভক্তদের আলোচনার কেন্দ্রেই রয়েছেন শাবনূর।