আলোচিত❯
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

চীনা ম্যানপ্যাডসে শক্তি বাড়াচ্ছে ইরান

Tania Jaha29-07-2026 03:30:54 PMদেখেছেন 68 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
চীনা ম্যানপ্যাডসে শক্তি বাড়াচ্ছে ইরান

২৪ ঘণ্টা অনলাইন : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই নিজেদের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে বড় পদক্ষেপ নিয়েছে ইরান। এ লক্ষ্যে চীনের কাছ থেকে ৪০০টিরও বেশি কাঁধে বহনযোগ্য (শোল্ডার-ফায়ার্ড) আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা ম্যানপ্যাডস কেনার উদ্যোগ নিয়েছে তেহরান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, কয়েক সপ্তাহের মধ্যেই এসব প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম চালান ইরানে পৌঁছানোর কথা রয়েছে। এগুলো মূলত কাঁধ থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, যা নিম্ন উচ্চতায় উড়ন্ত যুদ্ধবিমান, হেলিকপ্টার ও ড্রোন ভূপাতিত করতে সক্ষম।

রয়টার্সের তথ্য অনুযায়ী, প্রায় ৬০ থেকে ৭০ মিলিয়ন ডলারের চুক্তির আওতায় ইরান কিউডব্লিউ-১২ (QW-12) এবং এফএন-১৬ (FN-16) মডেলের ৩০০ থেকে ৪০০টি ম্যানপ্যাডস সংগ্রহ করছে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধ শুরুর পর ইরানের স্বল্প-পাল্লার আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করার ক্ষেত্রে এটিই সবচেয়ে বড় উদ্যোগ। সাম্প্রতিক সংঘাতে পর্যাপ্ত প্রতিরক্ষা ব্যবস্থার অভাবে দেশটির বেশ কয়েকটি সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতির মুখে পড়েছিল।

রয়টার্স আরও জানিয়েছে, অস্ত্র সরবরাহের এই চুক্তিতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে হংকংভিত্তিক জংকিং বাওসাং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট নামের একটি প্রতিষ্ঠান, যা ইরানি কর্তৃপক্ষ ও চীনা সরবরাহকারীদের মধ্যে সমন্বয় করছে।

তবে চীন এই প্রতিবেদনকে 'ভিত্তিহীন' বলে প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে প্রতিবেদনে পাকিস্তানের সম্পৃক্ততার যে দাবি করা হয়েছে, সেটিও ইসলামাবাদ অস্বীকার করেছে।