আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

নৃ-গোষ্ঠীর জন্য বড় সহায়তা প্রধানমন্ত্রীর

Tania Jaha29-07-2026 02:38:38 PMদেখেছেন 66 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
নৃ-গোষ্ঠীর জন্য বড় সহায়তা প্রধানমন্ত্রীর

২৪ ঘণ্টা অনলাইন : সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বাবলম্বী করে তুলতে ১০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করেছেন প্রধানমন্ত্রী বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই তহবিল থেকে উদ্যোক্তা সৃষ্টি, ক্ষুদ্র ব্যবসা এবং উন্নয়নমূলক উদ্যোগে সহায়তা দেওয়া হবে।

২৮ জুলাই বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল, শিক্ষাবৃত্তির চেক ও ঘর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সরকার ১০০ কোটি টাকার একটি তহবিল গঠন করেছে। যারা উদ্যোক্তা হতে চান, ব্যবসা শুরু করতে চান কিংবা ছোট শিল্প-প্রতিষ্ঠান গড়ে তুলতে চান, তারা এই তহবিল থেকে সহায়তা পাবেন। পাশাপাশি স্থানীয় সমস্যাগুলোও পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, সরকার সব সম্প্রদায়ের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে চায়। এ লক্ষ্যেই এবার প্রথমবারের মতো সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর একজনকে সংসদীয় নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়েছে। পাশাপাশি খ্রিষ্টান, হিন্দু সম্প্রদায় এবং তফসিলভুক্ত নারীদেরও মনোনয়ন দেওয়া হয়েছে।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের উদ্দেশে মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য ও বঞ্চনার শিকার হয়েছেন। বিশেষ করে জমি দখলের মতো সমস্যায় অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। নিজেদের অধিকার আদায়ে সচেতন হতে হবে এবং ঐক্যবদ্ধভাবে দাবি তুলে ধরতে হবে।

পূর্ববর্তী সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, দীর্ঘ সময়ের শাসনে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, রাজনৈতিক কাঠামো এবং প্রশাসনিক ব্যবস্থার ক্ষতি হয়েছে। ফলে বর্তমান সরকারকে অনেক ক্ষেত্রেই নতুন করে সংস্কার ও উন্নয়ন কার্যক্রম শুরু করতে হচ্ছে।

তিনি আরও বলেন, সরকার ইতোমধ্যে দরিদ্র পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, নারীর ক্ষমতায়ন, খাল খনন কর্মসূচি এবং ধর্মীয় নেতাদের জন্য ভাতা চালুর মতো নানা উদ্যোগ নিয়েছে। পাশাপাশি সাবেক ক্রীড়াবিদদের জন্যও ভাতার ব্যবস্থা করা হয়েছে।

নারী ক্রীড়াবিদদের সাফল্যের প্রসঙ্গ তুলে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ফুটবল, ক্রিকেট ও হকিসহ বিভিন্ন খেলায় দেশের মেয়েরা আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করছে। তাদের জন্য প্রয়োজনীয় সহায়তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করায় এই অগ্রগতি সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।