আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : বিশেষজ্ঞ কমিটি দ্বারা তদন্তের নির্দেশ

Anisur Rahman28-07-2026 10:09:49 PMদেখেছেন 70 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : বিশেষজ্ঞ কমিটি দ্বারা তদন্তের নির্দেশ

২৪ঘণ্টা অনলাইন : দেশের বাজারে বিক্রি টুথপেস্টের ২৬টিতে সম্ভাব্য ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনায় ৩ সদস্যর বিশেষজ্ঞ কমিটি দ্বারা তদন্ত করে ১৫ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ হাইকোর্টের। 

মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী বিচারপতি জিয়াউল হকের দ্বৈত বেঞ্চ রুল সহ এ আদেশ দেন। 

একই সঙ্গে বাজারে মাইক্রোপ্লাস্টিক টুথপেস্ট পাওয়া গেলে রোধে কেন ব্যবস্থা নেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। 

সাইন্স ল্যাবরেটরির ১ জন বিষেশজ্ঞ, বুয়েটের ১ জন বিশেষজ্ঞ ও  বিএসটিআই’র ১ জন বিশেষজ্ঞ মিলে কমিটি হবে। এই বিশেষজ্ঞ কমিটি আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দিবে। 

আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী মো. আবদুল্লাহ আল মামুন নিজেই। 

তিনি জানান, আগামী ২৫ আগস্ট পরবর্তী শুনানী। রিটে বিবাদী করা হয়েছে পরিবেশ-বন সচিবসহ সংশ্লিষ্টদের।

সম্প্রতি নতুন এক গবেষণা অনুযায়ী, ‘বাংলাদেশে পরীক্ষা করা ৩৪টি টুথপেস্টের মধ্যে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। এরপর থেকেই বিষয়টি আলোচনায়। 

এরই পরিপ্রেক্ষিতে গতকাল জনস্বার্থে অ্যাডভোকেট মো. আব্দুল্লাহ আল মামুন রিট করেন। রিটে যেসব টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাবে, সেগুলো বাজার থেকে প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিতেও হাইকোর্টের কাছে আবেদন জানিয়েছেন তিনি।