আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

'যে পালিয়ে যায়, আসি বললেও সে ফেরে না': হাসনাত আবদুল্লাহ

Tania Jaha28-07-2026 10:40:39 AMদেখেছেন 71 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
'যে পালিয়ে যায়, আসি বললেও সে ফেরে না': হাসনাত আবদুল্লাহ

২৪ঘণ্টা  অনলাইন : “যে ‘পালিয়ে যাব না’ বলেও পালিয়ে যায়, সে ‘আসি’ বললেও আর কোনোদিন ফিরে আসে না। ওখান থেকে আসার কথা বলে দেশের নেতাকর্মীদের মাঠে নামাবে, আর তারা গণপিটুনির শিকার হবে”—সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ইঙ্গিত করে কথাগুলো বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

২৭ জুলাই রাতে মেহেরপুরের গাংনী বাসস্ট্যান্ডে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা ও পথসভা’র এক গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে সাবেক ক্ষমতাসীনদের সমালোচনা করে তিনি আরও বলেন, নিজেদের একটি বড় দল দাবি করলেও ট্রাঙ্কভর্তি গোলাবারুদ, পার্শ্ববর্তী বিদেশি শক্তির সমর্থন কিংবা প্রচুর টাকা-পয়সা—কোনো কিছু দিয়েই তারা নিজেদের টিকিয়ে রাখতে পারেনি। দলটি এখন মূলত ‘টেলিগ্রাম লিগে’ পরিণত হয়েছে।

সমাবেশে বর্তমান শিক্ষামন্ত্রীর ক্ষমতার অপব্যবহার নিয়ে কড়া সমালোচনা করেন এই তরুণ সংসদ সদস্য। তিনি অভিযোগ করেন, ক্ষমতার অপব্যবহার করে শিক্ষকদের অন্যায়ভাবে বদলি করা হয়েছে এবং এই ঘটনার দায় নিয়ে শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত।

সেই সঙ্গে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন তরুণ প্রজন্মের জন্য একটি বসবাসযোগ্য ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে। ‘জুলাই সনদ’ বাস্তবায়নে প্রতিটি নাগরিককে সক্রিয় ভূমিকা রাখতে হবে।


এনসিপির এই কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সরোয়ার তুষার, জাতীয় নারী শক্তির সদস্য সচিব ডা. মাহমুদা মিতু এমপি, সংসদ সদস্য নুসরাত তাবাসসুম, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক অ্যাডভোকেট শাকিল আহমাদ এবং খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গায় পদযাত্রা শেষে এনসিপির একটি বিশাল গাড়িবহর গাংনীতে পৌঁছায়।

সমাবেশকে কেন্দ্র করে সকালে গাংনীতে কেন্দ্রীয় নেতাদের ছবি সংবলিত কয়েকটি কুশপুত্তলিকা বৈদ্যুতিক তারে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। এছাড়া দুপুরে সমাবেশস্থলের পাশ থেকেই একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এতে এলাকা জুড়ে কড়া নিরাপত্তা ও উদ্বেগের সৃষ্টি হলেও শেষ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সমাবেশটি সম্পন্ন হয়। পরে এনসিপির বহর কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হয়।