আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
শিক্ষা-প্রযুক্তি

পৃথিবীর মতো একই প্রক্রিয়ায় মঙ্গলে তৈরি হয় অরোরা

Anisur Rahman25-07-2026 11:56:54 PMদেখেছেন 107 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
পৃথিবীর মতো একই প্রক্রিয়ায় মঙ্গলে তৈরি হয় অরোরা

২৪ঘণ্টা  অনলাইন : পৃথিবীর মতো লাল গ্রহ মঙ্গলেও প্রায় একই প্রক্রিয়ায় অরোরা বা মেরুজ্যোতি তৈরি হয়। নাসার নতুন এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।‘নেচার কমিউনিকেশনস’ জার্নালে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, পৃথিবীতে যে প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে চার্জযুক্ত কণা প্রবেশ করে অরোরা তৈরি করে, মঙ্গলেও তা-ই ঘটে। তবে মঙ্গলের চৌম্বকক্ষেত্র ভিন্ন হওয়ায় এটি ছোট পরিসরে ঘটে থাকে। নাসার ‘ম্যাভেন’ (MAVEN) মিশনের সংগৃহীত তথ্যের ভিত্তিতে এ আবিষ্কার করা হয়েছে। ২০২৫ সালের ৬ ডিসেম্বর যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর ৩ জুন নাসা মিশনটি সমাপ্ত ঘোষণা করলেও এর তথ্য এখনো গবেষণায় কাজে লাগছে।

পৃথিবীতে সূর্যের চৌম্বকক্ষেত্রের সঙ্গে পৃথিবীর চৌম্বকক্ষেত্রের সংযোগে ‘ডানজি সাইকেল’ প্রক্রিয়ায় অরোরা তৈরি হয়। গবেষণার প্রধান লেখক শাওসুই শু জানান, মঙ্গলে কোনো বৈশ্বিক চৌম্বকক্ষেত্র নেই; বরং চারশো কোটি বছর আগে তৈরি হওয়া এর ভূত্বকের ছোট ছোট চৌম্বকীয় অঞ্চলে এই সাইকেলের ছোট সংস্করণ ঘটে। ম্যাভেনের বিভিন্ন যন্ত্রাংশের সাহায্যে বিজ্ঞানীরা এ তথ্য নিশ্চিত করেছেন। ম্যাভেন মিশনের প্রধান শ্যানন কারি জানান, এই আবিষ্কার মঙ্গলের অরোরা সম্পর্কে বিজ্ঞানীদের ধারণা বদলে দিয়েছে। পৃথিবী ও মঙ্গল কেন ভিন্নভাবে বিকশিত হলো তা বুঝতে এবং ভবিষ্যতের রোবোটিক ও মানব মিশনের জন্য এই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।