আলোচিত❯
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

রাষ্ট্রপতি পরিবর্তনের গুঞ্জন, আলোচনায় ৩ নাম

Tania Jaha23-07-2026 03:56:49 PMদেখেছেন 59 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
রাষ্ট্রপতি পরিবর্তনের গুঞ্জন, আলোচনায় ৩ নাম

২৪ঘন্টা অনলাইন : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক ও সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি শিগগিরই দায়িত্ব ছাড়তে পারেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত বঙ্গভবন বা সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

সরকার ও বিএনপির একাধিক সূত্রের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে বিএনপির উচ্চপর্যায় থেকে বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে সম্ভাব্য নতুন রাষ্ট্রপতি নির্বাচন নিয়েও দলটির নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতির কাছে পদত্যাগসংক্রান্ত বার্তা পৌঁছানো হয়েছে এবং খুব শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। যদিও বিষয়টি নিয়ে প্রকাশ্যে কেউ মন্তব্য করতে রাজি হননি।

এদিকে রাষ্ট্রপতির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে কয়েকটি নাম রাজনৈতিক অঙ্গনে আলোচনায় এসেছে। সরকারের গুরুত্বপূর্ণ একটি পদে চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করা একজন সচিবের নাম নতুন করে আলোচনায় থাকলেও, এর আগে বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খানসহ আরও কয়েকজনের নাম সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে আসে। তবে এখন পর্যন্ত কোনো নাম আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে জাতীয় সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এরপর নির্ধারিত সময়ের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

নিজের নাম আলোচনায় থাকার বিষয়ে বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে তিনি অবগত নন। রাষ্ট্রপতির পদ শূন্য হলে বিভিন্ন নাম আলোচনায় আসা স্বাভাবিক বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ এবং নতুন রাষ্ট্রপতি হিসেবে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির নাম উল্লেখ করে একটি পোস্ট দেওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা আরও জোরালো হয়। তবে ওই তথ্যেরও এখন পর্যন্ত কোনো সরকারি নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

অন্যদিকে, রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জনের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, রাষ্ট্রপতি চাইলে পদত্যাগ করতে পারেন, তবে এটি সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত। সরকার এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।