মদিনার পথে ছিলাম, পৌঁছালাম আমেরিকায়'

২৪ঘন্টা অনলাইন : 'আমরা চলছিলাম মদিনার দিকে। কিন্তু মাঝপথেই স্টিয়ারিং ছিনতাই হয়ে গেছে।'
এভাবেই দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কড়া মন্তব্য করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।
২২ জুলাই বিকেলে বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার একটি রেস্তোরাঁয় ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সম্মেলনে তিনি এ বক্তব্য দেন।
বক্তব্যে ফয়জুল করিম বলেন, 'আমরা চলছিলাম মদিনার দিকে। কিন্তু স্টিয়ারিং ছিনতাই হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে। কাফেলা চলছিল মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে।'
তার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম।
ইসলামী যুব আন্দোলন গৌরনদী শাখার সভাপতি মাওলানা মিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বরিশাল জেলা সভাপতি আরমান হোসেন রিয়াদ, আগৈলঝাড়া উপজেলা সভাপতি রাসেল সরদার মেহেদী, গৌরনদী উপজেলা সভাপতি মুফতি মোস্তফা কামাল এবং সাধারণ সম্পাদক মাওলানা এমদাদ হোসাইনসহ স্থানীয় নেতারা।
