আলোচিত❯
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

নতুন খলনায়কে চমক, মুক্তি পেল অ্যাভেঞ্জার্স

dibbo22-07-2026 12:22:35 AMদেখেছেন 74 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
নতুন খলনায়কে চমক, মুক্তি পেল অ্যাভেঞ্জার্স

২৪ঘণ্টা অনলাইন : মার্ভেল ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেয়েছে ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’-এর বহুকাঙ্ক্ষিত প্রথম ট্রেলার। ‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’-এর দীর্ঘ সাত বছর পর মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) তিনটি ফেজ জুড়ে ছড়িয়ে থাকা গল্পের চূড়ান্ত পরিণতি দেখতে পাওয়া যাবে এই চলচ্চিত্রে।

পরিচালনায় ফের ফিরে এসেছেন বিখ্যাত ‘রুসো ভ্রাতৃদ্বয়’। আগামী ১৮ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। ‘এন্ডগেম’-এ আয়রন ম্যান হিসেবে বিদায় নেওয়ার পর রবার্ট ডাউনি জুনিয়র আবারও মার্ভেলে প্রত্যাবর্তন করছেন। তবে এবার তিনি কোনো নায়ক নন, বরং মূল খলনায়ক ‘ডক্টর ডুম’ চরিত্রে অভিনয় করছেন।

অন্য কোনো মহাবিশ্বের আয়রন ম্যানের রূপ ধারণ করেই তার এই আগমন বলে ধারণা করা হচ্ছে। এই ছবির মাধ্যমে ক্রিস ইভান্স পুনরায় ‘ক্যাপ্টেন আমেরিকা’ চরিত্রে ফিরছেন। এ ছাড়া ‘এক্স-মেন’ সিরিজের মূল চরিত্রগুলো—যেমন প্রফেসর জেভিয়ার, ম্যাগনেটো, মিস্টিক ও সাইক্লপসও আনুষ্ঠানিকভাবে অ্যাভেঞ্জার্স ইউনিভার্সে যুক্ত হচ্ছে।

সিনেমাটিতে এমসিইউ-এর পুরনো জনপ্রিয় চরিত্রগুলোর পাশাপাশি ‘ফ্যান্টাস্টিক ফোর’ ও ‘থান্ডারবোল্টস’ দল দুইটিকেও মাল্টিভার্স বা বহু-মহাবিশ্ব রক্ষায় অ্যাভেঞ্জার্সদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়তে দেখা যাবে।

ক্রিস হেমসওয়ার্থ (থর), পল রাড, টম হিডলস্টন ও পেদ্রো পাস্কালসহ একঝাঁক তারকাকে দেখা যাবে এই ছবিতে। সিনেমাটিকে ঘিরে দর্শকদের উত্তেজনা বাড়াতে ইতিমধ্যে বেশ কয়েকটি ঝলক বা টিজার প্রকাশ করা হয়েছিল। ‘অ্যাভেঞ্জার্স : ডুমসডে’ মুক্তির ঠিক এক বছর পর ছবিটির পরবর্তী পর্ব ‘অ্যাভেঞ্জার্স : সিক্রেট ওয়ার্স’ নিয়ে আসার পরিকল্পনা রয়েছে ডিজনি ও মার্ভেলের।