আট বিভাগেই বৃষ্টির সম্ভাবনা প্রবল

২৪ঘন্টা অনলাইন : “আকাশ মেঘলা হতেই কালবৈশাখীর চোখ রাঙানি! দক্ষিণ আর দক্ষিণ-পূর্ব দিক থেকে আসছে তীব্র ঝড়ো হাওয়া এক নিমেষেই কি তবে বদলে যাচ্ছে দেশের ১৭টি অঞ্চলের আবহাওয়া?” ঠিক এমনটাই আভাস দিল আবহাওয়া অধিদপ্তর! ভোর না হতেই দেশের বিশাল এক অংশজুড়ে তৈরি হয়েছে ঘোর মেঘ আর বজ্রবৃষ্টির শঙ্কা।
ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ধেয়ে আসতে পারে দমকা হাওয়া! নদীপথের যাত্রীদের জন্য জারি করা হয়েছে ১ নম্বর সতর্কসংকেত।
রংপুর, রাজশাহী, টাঙ্গাইল, খুলনা থেকে শুরু করে চট্টগ্রাম ও কক্সবাজার পর্যন্ত বাদ যায়নি প্রায় কোনো উপকূল বা মধ্যাঞ্চল। শুধু ঝড়ো হাওয়াই নয়, দেশের সাতটি বিভাগে নামতে পারে তুমুল থেকে ‘অতি ভারী’ বর্ষণ! আর আট বিভাগের প্রায় সব জায়গায় চলবে দিনভর বজ্রসহ বৃষ্টি।
দিনের তাপমাত্রা একই থাকলেও, রাতের দিকে আবহাওয়া আরও একটু ঠান্ডা বা স্যাঁতসেঁতে হয়ে আসতে পারে। তাই আজ যারা ঘর থেকে বের হচ্ছেন বা নৌপথে যাত্রা করছেন, ছাতা আর একটু বাড়তি সতর্কতা সঙ্গে রাখা কিন্তু বাধ্যতামূলক!
