আলোচিত❯
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

মাইলস্টোন ট্র্যাজেডির ১ বছর: ট্রমা কাটেনি শিশুদের

shamim21-07-2026 08:51:07 AMদেখেছেন 68 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
মাইলস্টোন ট্র্যাজেডির ১ বছর: ট্রমা কাটেনি শিশুদের

২৪ঘন্টা অনলাইন : “আকাশে বিমানের শব্দ শুনলেই সে দুই কান চেপে বিকট চিৎকার দিয়ে ওঠে! পরনের পুড়ে যাওয়া হাতের দিকে তাকিয়ে ১০ বছরের শিশুটি বলে 'আমার হাত তো জম্বির মতো হয়ে গেছে, আমি কেন সেদিন মরে গেলাম না?'”

হ্যাঁ, ঠিক এক বছর আগে উত্তরার দিয়াবাড়ীতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভেঙে পড়েছিল বিমান বাহিনীর এক প্রশিক্ষণ যুদ্ধবিমান। ৩৫টি তাজা প্রাণ কেড়ে নেওয়া সেই বিভীষিকার আজ এক বছর।

শরীরের দগ্ধ ক্ষত হয়তো শুকিয়েছে, কিন্তু কোমলমতি শিশুদের হৃদয়ের রক্তক্ষরণ কি আদৌ থেমেছে?

সেদিন দুপুর ১টা ১৮ মিনিট। ক্লাসরুমে মাত্র ছুটি হয়েছে। হঠাৎ বিকট শব্দে কেঁপে উঠলো চারপাশ! ডানা দুটো ছিঁড়ে নিয়ে জ্বলন্ত প্লেনটি সোজা ঢুকে গেল শিশুদের ভবনে। মুহূর্তেই ধোঁয়া, আগুন আর কচি প্রাণগুলোর করুণ আর্তনাদ!

চোখের সামনে সহপাঠীকে পুড়ে ছাই হতে দেখেছিল যে ১০ম শ্রেণির ছাত্রটি, সে আজও রাতে ঘুমাতে পারে না। পাইলট হওয়ার স্বপ্ন দেখা শিশু ইউসা এখন আকাশে প্লেন উড়তে দেখলে আতঙ্কে শিউরে ওঠে।

দুর্ঘটনায় আহত ৬৩ জন শিশু ক্লাসে ফিরেছে ঠিকই, কিন্তু তাদের শৈশব আর ফেরেনি। রাতে ঘুমের ঘোরে কেঁদে ওঠা, হুটহাট রেগে যাওয়া আর চরম মানসিক ট্রমায় কাটছে তাদের প্রতিটি দিন।

অথচ এক বছরেও মেলেনি কোনো কার্যকর আর্থিক পুনর্বাসন বা স্থায়ী চিকিৎসা সহায়তা! সাবেক সরকারের দেওয়া ২০ লাখ টাকার প্রস্তাব ফিরিয়ে দিয়ে ভুক্তভোগী পরিবারগুলো এখন তুলেছে চার দফা দাবি।

তারা চায় আহতদের আজীবন বিনামূল্যে চিকিৎসা, রাষ্ট্রীয় শহীদি মর্যাদা, ২১ জুলাইকে ‘জাতীয় শিক্ষা শোক দিবস’ ঘোষণা এবং প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ।

আজ দুর্ঘটনাস্থল সবার জন্য উন্মুক্ত। কিন্তু যে শিশুরা প্রতিদিন একটু একটু করে মানসিক যন্ত্রণায় মারা যাচ্ছে, তাদের ট্রমা কাটানোর রাষ্ট্রীয় উদ্যোগ কোথায়?

মাইলস্টোন ট্র্যাজেডির ১ বছর: ট্রমা কাটেনি শিশুদের | ২৪ঘণ্টা