আলোচিত❯
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

যে অভ্যাস ছাড়তে পারছেন না জয়া

Tania Jaha21-07-2026 01:30:43 AMদেখেছেন 66 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
যে অভ্যাস ছাড়তে পারছেন না জয়া

২৪ঘণ্টা  অনলাইন : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়েও ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজের এমন একটি অভ্যাসের কথা জানিয়েছেন, যা দীর্ঘদিন ধরে ছাড়ার চেষ্টা করেও এখনো ত্যাগ করতে পারেননি।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়াল-কে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া জানান, তিনি ছোটবেলা থেকেই পান খেতে পছন্দ করেন। এই অভ্যাসের শুরু তার শৈশবে, ঠাকুরমার হাত ধরেই।

স্মৃতিচারণ করে অভিনেত্রী বলেন, ছোটবেলায় তার ঠাকুরমা পান সাজানোর সময় অল্প করে তাকে খেতে দিতেন। সেখান থেকেই ধীরে ধীরে পান খাওয়ার অভ্যাস তৈরি হয়, যা আজও রয়ে গেছে।

জয়া জানান, বহুবার এই অভ্যাস বদলানোর চেষ্টা করেছেন। কিন্তু যখনই ঠাকুরমার কথা মনে পড়ে, তখনই তিনি পান খেয়ে ফেলেন। এমনও হয়েছে যে, পান রাখার কৌটো সঙ্গে নিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও হাজির হয়েছেন তিনি।

অভিনেত্রীর ভাষায়, পরিবারের সদস্যরাও বারবার তাকে এই অভ্যাস ত্যাগ করতে বলেন। তিনিও পান খাওয়া কমাতে চান, তবে এখনো পুরোপুরি তা সম্ভব হয়ে ওঠেনি।

এদিকে জয়ার নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’ সম্প্রতি মুক্তি পেয়েছে। কৌশিক গাঙ্গুলি পরিচালিত এই সিনেমাটি ২০২৩ সালের আলোচিত চলচ্চিত্র ‘অর্ধাঙ্গিনী’-এর ধারাবাহিকতা। গত ১০ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটিতে আবারও জয়া আহসান, কৌশিক গাঙ্গুলি ও চূর্ণী গাঙ্গুলির অভিনয় দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে।