আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

বিরতিতে মাতালেন শাকিরা-ম্যাডোনা-বিটিএস

dibbo20-07-2026 11:00:46 PMদেখেছেন 79 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বিরতিতে মাতালেন শাকিরা-ম্যাডোনা-বিটিএস

২৪ঘণ্টা  অনলাইন : ফুটবল বিশ্বকাপের ফাইনাল মানেই মাঠের লড়াইয়ের পাশাপাশি থাকে বিনোদনেরও বড় আয়োজন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ২০২৬ বিশ্বকাপ ফাইনালে এবারও জমকালো হাফটাইম শো মাতিয়েছেন বিশ্বের জনপ্রিয় সংগীতশিল্পীরা। শাকিরা, ম্যাডোনা, জাস্টিন বিবার ও দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএসের পরিবেশনায় রঙিন হয়ে ওঠে ফাইনালের বিরতি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বকাপের ইতিহাসে এবারই সবচেয়ে দীর্ঘ হাফটাইম অনুষ্ঠিত হয়। বিরতি স্থায়ী হয় ২৭ মিনিট ২২ সেকেন্ড, যা নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) নিয়ম অনুযায়ী, বিরতি সর্বোচ্চ ১৫ মিনিট হওয়ার কথা।

হাফটাইম শোতে প্রথমেই মঞ্চে ওঠেন ম্যাডোনা। তার জনপ্রিয় গান মিউজিক পরিবেশনের সময় সঙ্গে ছিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো ও রোনালদিনিয়ো।

এরপর মঞ্চে ওঠেন কলম্বিয়ার তারকা শাকিরা। নাইজেরিয়ার সংগীতশিল্পী বার্না বয়ের সঙ্গে যৌথভাবে পরিবেশন করেন তাদের জনপ্রিয় গান দাই দাই। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও তারা একসঙ্গে পারফর্ম করেছিলেন।

তিন বছরের বিরতির পর আবারও একসঙ্গে মঞ্চে ওঠে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস। বাধ্যতামূলক সামরিক দায়িত্ব শেষ করে এটি ছিল তাদের অন্যতম বড় আন্তর্জাতিক পরিবেশনা। অন্যদিকে জাস্টিন বিবার গিটার হাতে নিজের পরিবেশনা দিয়ে দর্শকদের উচ্ছ্বসিত করেন।

ফাইনালের আগে সমাপনী আয়োজনে আরও অংশ নেন জেনিফার হাডসন, রবি উইলিয়ামস, নিকোল শেরজিঙ্গার, লরা পাউসিনি, পোস্ট ম্যালোন ও সোয়ে লি। যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করেন জেনিফার হাডসন। পরে অভিনেতা টম ক্রুজ মঞ্চে উঠে ফুটবলকে মানুষের ঐক্যের প্রতীক হিসেবে তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

স্টেডিয়ামের গ্যালারিতেও ছিল তারকাদের উপস্থিতি। খেলা দেখতে এসেছিলেন বিয়ন্সে ও জে-জি, কাইলি জেনার ও টিমোথি শ্যালামে, ডেভিড ও ভিক্টোরিয়া বেকহ্যাম, অভিনেত্রী আনিয়া টেইলর-জয়সহ আরও অনেকে। উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও।

তবে হাফটাইম শো নিয়ে সবাই সন্তুষ্ট ছিলেন না। বিবিসির ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করা ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ওয়েন রুনি বলেন, শিল্পীদের তিনি পছন্দ করলেও পুরো আয়োজন তার ভালো লাগেনি। তার ভাষ্য, ‘অনুষ্ঠানটি একেবারেই ভালো হয়নি।’
সূত্র: বিবিসি