আলোচিত❯
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

সাইফুজ্জামানের বাসায় দুদকের অভিযান

Tania Jaha19-07-2026 07:47:15 PMদেখেছেন 67 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
সাইফুজ্জামানের বাসায় দুদকের অভিযান

২৪ঘন্টা অনলাইন: সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের রাজধানীর গুলশানের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিলাসবহুল সামগ্রী উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালতের নির্দেশে পরিচালিত এই অভিযানে শত শত কোট, টাই, মূল্যবান ঘড়ি ও বিভিন্ন আসবাবপত্রের সন্ধান পাওয়া গেছে।

১৯ জুলাই দুদকের উপ-পরিচালক মো. মশিউর রহমানের নেতৃত্বে একটি দল গুলশানের ফ্ল্যাটে প্রবেশ করে ইনভেন্টরি বা সম্পদের তালিকা তৈরির কাজ শুরু করে।

দুদক সূত্রে জানা গেছে, অভিযানে ফ্ল্যাট থেকে ৩০০টির বেশি কোট, ৫৩২টি টাই, ৮টি ঘড়ির বক্স, তিন সেট মুক্তার গয়না, চারটি ঝাড়বাতি, একটি বেড, একটি সোফা এবং প্রায় ১০০টি কামিজ উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া ঘড়ির বক্সগুলোর মধ্যে চারটি রোলেক্স ব্র্যান্ডের। সংশ্লিষ্ট ক্রয় রসিদ অনুযায়ী, এসব ঘড়ির মূল্য ১৪ হাজার থেকে ১৭ হাজার ৫০০ মার্কিন ডলারের মধ্যে।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম জানান, আদালতের আদেশ অনুযায়ী সকাল সাড়ে ১০টার দিকে ফ্ল্যাটে প্রবেশ করে সম্পদের তালিকা তৈরির কাজ শুরু হয়। কাজ এখনও শেষ হয়নি এবং পরদিনও তা চলবে।

ক্ষমতার পরিবর্তনের পর সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের বিভিন্ন অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। ইতোমধ্যে তার বিরুদ্ধে একাধিক মামলাও দায়ের করা হয়েছে।

দুদক সূত্রে জানা যায়, আদালতের নির্দেশে গুলশানের একই ভবনে থাকা তার দুটি ফ্ল্যাটের নিয়ন্ত্রণ, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দুদকের সম্পদ ব্যবস্থাপনা ইউনিটকে দেওয়া হয়েছে। এ জন্য একজন দুদক পরিচালককে রিসিভার হিসেবে নিয়োগ করা হয়েছে।

অভিযান চলাকালে আইনগত কার্যক্রম তদারকির জন্য গুলশান রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. নিলয় রহমানকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাজ্যে সাইফুজ্জামান চৌধুরীর নামে থাকা ৫১৮টি ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট ক্রোকের নির্দেশ দেন আদালত। এছাড়া জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতসহ আটটি দেশে তার মালিকানাধীন বাড়ি, ফ্ল্যাট ও অন্যান্য সম্পদ জব্দের আদেশ দেওয়া হয়। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে তার নামে থাকা দুটি কোম্পানিতে বিনিয়োগও অবরুদ্ধ করা হয়।

দুদকের তথ্য অনুযায়ী, বিদেশে জব্দ ও অবরুদ্ধ করা এসব সম্পদ ও বিনিয়োগের মোট মূল্য প্রায় ২ হাজার ৩২০ কোটি ৯২ লাখ টাকা।

উল্লেখ্য, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ভূমি প্রতিমন্ত্রী এবং ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভূমিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বর্তমানে তার বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগের তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।