আলোচিত❯
উড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

সময়ের পরও কাজে যোগ দেননি  ডিএমপির ১০ শতাংশ কর্মকর্তা 

admin16-08-2024 09:34:53 PMদেখেছেন 398 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
সময়ের পরও কাজে যোগ দেননি  ডিএমপির ১০ শতাংশ কর্মকর্তা 

প্রভাত রিপোর্ট : ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও শেখ হাসিনার দেশত্যাগের পরে অনেকেই পালিয়েছেন দেশ ছেড়ে। আবার কেউ কেউ দেশেই রয়েছেন আত্মগোপনে। এ তালিকায় রয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কর্মকর্তারাও। ডিএমপির সকল কার্যক্রম শুরু হলেও এখনও কিছু কর্মকর্তা অনুপস্থিত দেখা গেছে। স্বরাষ্ট্র উপদেষ্টার বেঁধে দেয়া শেষ সময় ছিলো বৃহস্পতিবার (১৫ আগস্ট)। কিন্তু সেই সময় পার হয়ে গেলেও এখনো ডিএমপির উর্ধ্বতন অন্তত ১০ শতাংশ কর্মকর্তারা অনুপস্থিত। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, ১৫ আগস্টের মধ্যে চাকরিতে যোগদান না করলে ধরে নেয়া হবে তারা চাকরিতে ইচ্ছুক নন।
ডিএমপি সূত্র বলছে, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হারুন অর রশীদ, যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, মেহেদী হাসান, সুদীপ কুমার চক্রবর্তীসহ অন্তত ১০ শতাংশ ঊর্ধ্বতন কর্মকর্তা কাজে যোগ দেননি। এরা ছাড়াও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার থেকে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার ঊর্ধ্বতন পুলিশ সদস্যরাও এই তালিকায় রয়েছেন।
তবে উপপরিদর্শক ও পরিদর্শক পদমর্যাদার প্রায় শতভাগ পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছে। একই অবস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশেও। হারুন অর রশিদের ঘনিষ্ঠ ছিলেন এবং আওয়ামী লীগের অফিসার বলে পরিচয় দেয়া অনেক এডিসি ও ডিসি পদমর্যাদার কর্মকর্তারা বৃহস্পতিবারও কাজে যোগ দেননি।
ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ডিএমপি সদর দপ্তরের ক্রাইম বিভাগ ও প্রশাসন বিভাগসহ দুই-একটি ইউনিটের সদস্যরা পুরোদমে অফিস করছেন। বাকিদের কক্ষে তালা ঝোলানো দেখা যায়। আবার অনেকের ফোনও বন্ধ রয়েছে।
এদিকে ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) পদমর্যাদার ৩ কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। ডিএমপি সদরদপ্তর ও প্রশাসন বিভাগের অতিরিক্ত উপকমিশনার (প্রশাসন) কাজী মাকসুদা লিমাকে ডিএমপির তেজগাঁও বিভাগের (ট্রাফিক) অতিরিক্ত উপকমিশনার, ডিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার ফারজানা ইয়াছমিনকে ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের অতিরিক্ত উপকমিশনার (প্রশাসন) এবং ডিএমপির তেজগাঁও বিভাগের (ট্রাফিক) অতিরিক্ত উপকমিশনার কাজী রোমানা নাসরিনকে ডিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার পদায়ন করা হয়েছে।