আলোচিত❯
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে: মাহ্‌দী আমিন

Tania Jaha18-07-2026 10:07:24 PMদেখেছেন 64 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে: মাহ্‌দী আমিন

২৪ঘন্টা অনলাইন: দায়িত্ব গ্রহণের পাঁচ মাসের মধ্যে অর্থনীতি, সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য, শিক্ষা ও প্রশাসনিক সংস্কারসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জনের দাবি করেছে সরকার। প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহ্‌দী আমিন বলেছেন, কঠিন অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক চ্যালেঞ্জের মধ্যেও সরকার পুনরুদ্ধার ও পুনর্গঠনের পথে দৃশ্যমান সাফল্য অর্জন করেছে।

১৮ জুলাই:  রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের পাঁচ মাসের কার্যক্রম ও অর্জনের চিত্র তুলে ধরেন তিনি।

মাহ্‌দী আমিন জানান, দায়িত্ব গ্রহণের সময় সরকার একটি ভঙ্গুর অর্থনীতি ও ক্ষতিগ্রস্ত রাষ্ট্রকাঠামোর মুখোমুখি হয়েছিল। তবে বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপের ফলে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে।

তিনি বলেন, দেশে মূল্যস্ফীতি কমে ৯ দশমিক ১৬ শতাংশে নেমে এসেছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ দশমিক ৫৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এছাড়া চলতি বছরের মার্চ মাসে রেকর্ড ৩ দশমিক ৭৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে এসেছে।

সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় সরকার ১২ লাখ ক্ষুদ্র কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করেছে বলে জানান তিনি। পাশাপাশি ৫৫ লাখ পরিবারের কাছে ১৫ টাকা কেজি দরে চাল সরবরাহ, নারী ও তরুণ উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ, ফ্রিল্যান্সারদের জন্য পরিচয়পত্র, স্টার্টআপ তহবিল এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য বিশেষ সুবিধাভিত্তিক কার্ড চালুর উদ্যোগের কথাও উল্লেখ করেন।

স্বাস্থ্য খাতের বিষয়ে মাহ্‌দী আমিন বলেন, সরকার এক লাখ জনবল নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে, যার ৮০ শতাংশই নারী। এছাড়া সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা, উপজেলা হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি এবং ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য ইউনিট গঠনের পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলছে।

তিনি আরও জানান, গ্রামীণ স্বাস্থ্যসেবা শক্তিশালী করতে দেশের উপজেলা হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিক্ষা খাতে স্মার্ট ক্লাসরুম স্থাপন, শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই, মিড-ডে মিল চালু, নতুন পাঠ্যপুস্তক প্রণয়ন এবং ছাত্রীদের জন্য অনার্স পর্যন্ত অবৈতনিক শিক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের জন্য ব্যাংক গ্যারান্টি হিসেবে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

সংবাদ সম্মেলনে মাহ্‌দী আমিন বলেন, অর্থনৈতিক পুনরুদ্ধার, স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি উন্নয়ন নিশ্চিত করতে সরকার ‘রিকভারি, রেস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন’ কৌশল বাস্তবায়ন করছে। এর মাধ্যমে দেশের অর্থনীতি ও জনসেবামূলক খাতগুলোকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।