আলোচিত❯
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ৫০ অভিবাসনপ্রত্যাশী

Tania Jaha16-07-2026 12:21:38 PMদেখেছেন 78 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ৫০ অভিবাসনপ্রত্যাশী

২৪ঘন্টা অনলাইন: ভূমধ্যসাগরে লিবিয়ার উপকূলের কাছে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ৫০ জন নিখোঁজ হয়েছেন। নৌকাটিতে মোট ৬০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে মাত্র ১০ জন জীবিত উদ্ধার হয়েছেন।

পূর্ব লিবিয়ার উপকূলীয় শহর তোব্রুকের কাছে ১৪ জুলাই রাতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কোস্ট গার্ড।

কোস্ট গার্ড কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, ইতালির উদ্দেশে ৬০ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা তোব্রুক উপকূল থেকে যাত্রা শুরু করে। সমুদ্রে কিছুদূর এগোনোর পর নৌকাটি ডুবে যায়। এ সময় বেশিরভাগ যাত্রী উত্তাল সাগরের স্রোতে ভেসে যান।

দুর্ঘটনার পর মাত্র ১০ জন যাত্রী সাঁতরে নিকটবর্তী বারদা দ্বীপে পৌঁছাতে সক্ষম হন। পরে কোস্ট গার্ড সদস্যরা তাদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান।

সাম্প্রতিক সময়ে লিবিয়ার উপকূল থেকে ইউরোপগামী অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবির ঘটনা বেড়েছে। গত মাসেও একই ধরনের একটি দুর্ঘটনায় ৫১ জন নিখোঁজ হন।

গত এক দশকে উন্নত জীবনের আশায় দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশের হাজারো মানুষ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করছেন। এই সুযোগকে কাজে লাগিয়ে মানবপাচারকারী চক্রগুলো লিবিয়াকে অন্যতম ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করছে। ফলে দেশটির উপকূল এখন অনিয়মিত অভিবাসনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত।

জাতিসংঘের অভিবাসন সংস্থা আইওএমের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ মে পর্যন্ত লিবিয়ার উপকূলে ৮০০-এর বেশি অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ হয়েছেন। তাদের বেশিরভাগই দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক, যারা ইউরোপে পৌঁছানোর উদ্দেশ্যে বিপজ্জনক সমুদ্রপথে যাত্রা করেছিলেন।

লিবিয়ার উপকূলে নৌকাডুবি, নিখোঁজ ৫০ অভিবাসনপ্রত্যাশী | ২৪ঘণ্টা