'মির্জাপুর' এবার আসছে বড় পর্দায়।

২৪ঘন্টা অনলাইন : জনপ্রিয় ওটিটি সিরিজ 'মির্জাপুর' এবার আসছে বড় পর্দায়। 'মির্জাপুর: দ্য মুভি' নামের ছবিটি মুক্তি পাচ্ছে ৪ সেপ্টেম্বর। ছবির প্রথম ঝলক ইতিমধ্যে সাড়া ফেলেছে। এর মধ্যেই প্রকাশ পেয়েছে তারকাদের সম্ভাব্য পারিশ্রমিকের অঙ্ক।
জানা যাচ্ছে, সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন পঙ্কজ ত্রিপাঠী। কালীন ভাইয়ার চরিত্রে অভিনয়ের জন্য তিনি নিচ্ছেন ১৫ কোটি টাকা। পারিশ্রমিকের বিচারে বাকি সব তারকাকে বহু পেছনে ফেলে দিয়েছেন তিনি।
গুড্ডু পণ্ডিত চরিত্রে ফিরছেন আলি ফজল। তাঁর সম্ভাব্য পারিশ্রমিক ৪ কোটি টাকা। মুন্না ত্রিপাঠীর চরিত্রে দেখা যাবে দিব্যেন্দু শর্মাকে। তিনি পাচ্ছেন ৩ কোটি টাকা। বড় ত্যাগী ও ছোট ত্যাগী দুটি চরিত্রে অভিনয় করছেন বিজয় বর্মা। তাঁর সম্ভাব্য পারিশ্রমিক ২.৫ কোটি টাকা। বিশেষ চরিত্রে রয়েছেন রবি কিশন। তিনি পাচ্ছেন ২ কোটি টাকা।
এই ছবিতে নতুন মুখ জিতেন্দ্র কুমার। আগে বাবলু ভাইয়ার চরিত্রে ছিলেন বিক্রান্ত ম্যাসে। তিনি এবার ফিরছেন না। সেই চরিত্রে দেখা যাবে 'পঞ্চায়েত' খ্যাত জিতেন্দ্র কুমারকে। তাঁর সম্ভাব্য পারিশ্রমিক ১.৫ কোটি টাকা।
গোলু গুপ্তর চরিত্রে ফিরছেন শ্বেতা ত্রিপাঠী। তাঁর সম্ভাব্য পারিশ্রমিক ৯৫ লাখ টাকা।
