আলোচিত❯
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

Tania Jaha15-07-2026 10:49:09 AMদেখেছেন 71 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

২৪ঘন্টা অনলাইন: প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক পারস্পরিক সম্মান, সমান মর্যাদা ও সার্বভৌমত্বের ভিত্তিতে পরিচালিত হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, একজন মানুষ চাইলে স্ত্রী পরিবর্তন করতে পারেন, কিন্তু প্রতিবেশী দেশ পরিবর্তন করা সম্ভব নয়। তাই বাস্তবতা বিবেচনায় নিয়েই দেশের পররাষ্ট্র ও কূটনৈতিক সম্পর্ক পরিচালনা করতে হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) রাতে জাতীয় সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ, মর্যাদা ও সার্বভৌমত্বই সর্বোচ্চ গুরুত্ব পাবে।

তিনি বলেন, কোনো দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বা বাণিজ্যিক সহযোগিতার ধরন সরকার এককভাবে নির্ধারণ করে না। সংসদীয় আলোচনা, সংবিধান ও রাষ্ট্রীয় নীতিমালার আলোকে এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের মূল নীতি ‘সবার আগে বাংলাদেশ’ উল্লেখ করে তিনি বলেন, জাতীয় স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক কোনো অবস্থান গ্রহণ করা হবে না।

সীমান্ত পরিস্থিতি নিয়ে বিরোধী দলের উদ্বেগের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান সরকার দেশের সীমান্ত নিরাপত্তা জোরদারে কঠোর অবস্থান নিয়েছে। তার দাবি, গত কয়েক মাসে অবৈধভাবে কাউকে দেশে প্রবেশ করতে দেওয়া হয়নি। সীমান্তে বিজিবির তৎপরতা বেড়েছে এবং প্রয়োজন হলে বাহিনী আত্মরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করছে।

জাতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নে রাজনৈতিক বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সরকার ও বিরোধী দলের মধ্যে কোনো বিভাজন থাকা উচিত নয়। জাতীয় স্বার্থ রক্ষায় অতীতের মতোই ঐক্যবদ্ধ অবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য সংসদের ভেতরে থাকতে পারে, কিন্তু দেশের স্বাধীনতা, নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপসের সুযোগ নেই। জাতীয় ঐক্যই দেশের অগ্রযাত্রার সবচেয়ে বড় শক্তি।