আলোচিত❯
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

চট্টগ্রামে ডেভিড ইমনকে ধরতে বিশেষ অভিযান

Tania Jaha15-07-2026 10:43:24 AMদেখেছেন 89 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
চট্টগ্রামে ডেভিড ইমনকে ধরতে বিশেষ অভিযান

২৪ঘন্টা অনলাইন: চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তারে বিশেষ অভিযান শুরু করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশের একটি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইমনের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। রাত পর্যন্ত অভিযান অব্যাহত থাকলেও তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফটিকছড়ির কাঞ্চননগরের বাসিন্দা ডেভিড ইমন দীর্ঘদিন ধরে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া তিনি বিদেশে পলাতক তালিকাভুক্ত সন্ত্রাসী সাজ্জাদ আলীর ঘনিষ্ঠ সহযোগী বলেও আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি নগরীর চকবাজার এলাকার একটি ইন্টারনেট গেটওয়ে প্রতিষ্ঠানের মালিকের কাছে বিদেশি নম্বর থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়। দাবি অনুযায়ী অর্থ না দেওয়ায় প্রতিষ্ঠানের কার্যালয়ে সশস্ত্র হামলা, ভাঙচুর ও নগদ অর্থ লুটের ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে।

ঘটনার পর হামলার ভিডিও ও অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতে ডেভিড ইমনকে গ্রেপ্তারে মাঠে নামে পুলিশের বিশেষ টিম।

পুলিশ জানিয়েছে, অভিযানে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে এবং তাকে আইনের আওতায় আনতে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।