আলোচিত❯
উড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সারাদেশ

পাহাড়ে অবৈধ বসতি, বাড়ছে প্রাণহানির শঙ্কা

shamim13-07-2026 09:46:21 AMদেখেছেন 83 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
পাহাড়ে অবৈধ বসতি, বাড়ছে প্রাণহানির শঙ্কা

২৪ঘন্টা অনলাইন :  কক্সবাজার শহর ও আশপাশের ৫১টি পাহাড়ে গড়ে উঠেছে প্রায় ২২ হাজার অবৈধ বসতি। এসব ঘরে বসবাস করছেন কয়েক লাখ মানুষ। টানা বৃষ্টিতে পাহাড়ধসের ঝুঁকি বাড়ায় তাদের জীবন এখন চরম অনিশ্চয়তায়।

চলতি সপ্তাহের ভারী বর্ষণে জেলার বিভিন্ন স্থানে পাহাড়ধসে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন মাদ্রাসাছাত্রীও রয়েছেন। এক সপ্তাহেই চার শতাধিক ছোট-বড় ভূমিধসের ঘটনা ঘটেছে।

পরিবেশবাদীদের তথ্য বলছে, ২০০৮ সাল থেকে চলতি বছরের ৮ জুলাই পর্যন্ত পাহাড়ধসে প্রাণ হারিয়েছেন ৩১২ জন। এর মধ্যে ৫৪ জন রোহিঙ্গা। সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে ২০১০ সালের ১৫ জুন। সেদিন একদিনেই মারা যান ৬২ জন।

বর্তমানে কক্সবাজারের পাহাড়তলী, বাদশাঘোনা, ছাত্তারঘোনা, খাজা মঞ্জিল, লারপাড়া ও টেকনাইফ্যা পাহাড়সহ বিভিন্ন এলাকায় ধসের আশঙ্কা রয়েছে। স্থানীয়দের ভাষ্য, ভারী বৃষ্টির সময় পাহাড়ে ফাটলের শব্দ শুনেই আতঙ্কে থাকতে হয়। ঝুঁকি জানা থাকলেও বিকল্প আশ্রয় না থাকায় অনেকেই পাহাড় ছাড়তে পারছেন না।

পরিবেশবাদীদের দাবি, পৌরসভার পাঁচটি ওয়ার্ডের ৫১টি পাহাড়ে গত তিন দশকে ২২ হাজারের বেশি ঘর নির্মাণ হয়েছে। সেখানে দুই লাখেরও বেশি মানুষ বসবাস করছেন। এদের বেশিরভাগই নিম্নআয়ের শ্রমজীবী ও জলবায়ুর প্রভাবে বাস্তুচ্যুত মানুষ।

জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, পুনর্বাসনের ব্যবস্থা ছাড়া পাহাড়ের বসতি স্থায়ীভাবে উচ্ছেদ করা কঠিন। তবে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষ সরিয়ে নেওয়ার কাজ চলছে। গত তিন দিনে প্রায় পাঁচ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে।

বাদশাঘোনা এলাকায় ৭০ থেকে ৮০ ফুট উঁচু পাহাড়ের ঢাল ও পাদদেশে প্রায় ৬০০ ঘর রয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি চক্র পাহাড় দখল করে প্লট বিক্রি করছে। বৃষ্টি থামলেই আবার শুরু হয় পাহাড় কেটে নতুন ঘর নির্মাণ।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কক্সবাজারের সভাপতি করিম উল্লাহ বলেন, নির্বিচারে পাহাড় কাটায় বনভূমি ধ্বংস হচ্ছে। কমে যাচ্ছে পাহাড়ের পানি ধারণক্ষমতা। এতে যেমন পাহাড়ধস বাড়ছে, তেমনি শহরে জলাবদ্ধতাও ভয়াবহ হয়ে উঠছে।

পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, ২০১০ সালের পর পাহাড় দখল ও কাটার অভিযোগে পাঁচ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে ৩৪০টি মামলা হয়েছে। বন বিভাগও গত এক বছরে ৩০৪টি মামলা করেছে। তবে জনবল ও প্রযুক্তির সীমাবদ্ধতায় পাহাড় দখল ও নিধন পুরোপুরি বন্ধ করা এখনও সম্ভব হয়নি।

পাহাড়ে অবৈধ বসতি, বাড়ছে প্রাণহানির শঙ্কা | ২৪ঘণ্টা