আলোচিত❯
উড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

১০০ কোটির রেকর্ডে সামান্থা

Tania Jaha13-07-2026 12:28:18 AMদেখেছেন 93 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
১০০ কোটির রেকর্ডে সামান্থা

২৪ঘণ্টা অনলাইন: দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন। তার অভিনীত ‘মা ইন্তি বাঙ্গারাম’ তেলুগু সিনেমার ইতিহাসে প্রথম নারীপ্রধান ছবি হিসেবে ১০০ কোটি রুপি আয় করেছে।

রোববার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন সামান্থা। ভিডিওতে দেখা যায়, তিনি একা বসে আছেন। এ সময় তার স্বামী রাজ নিদিমরু একটি আইপ্যাড হাতে নিয়ে আসেন। আইপ্যাডটি আনলক করতেই সামান্থার সামনে ভেসে ওঠে ছবিটির পোস্টার, যেখানে জানানো হয়—‘মা ইন্তি বাঙ্গারাম’ বিশ্বব্যাপী ১০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। খবরটি দেখে উচ্ছ্বসিত হয়ে ওঠেন অভিনেত্রী।

৩৯ বছর বয়সী সামান্থা পোস্টে জানান, ছবি মুক্তির আগের কয়েক দিন তিনি বেশ দুশ্চিন্তায় ছিলেন। দর্শক ছবিটি নিয়ে আগ্রহী কি না, প্রচারণা তাদের কাছে পৌঁছাচ্ছে কি না—এসব ভাবনা তাকে ঘিরে ছিল। তবে শেষ পর্যন্ত দর্শকের ভালোবাসাই সব উদ্বেগ দূর করে দিয়েছে।

নারীকেন্দ্রিক গল্পের সিনেমা দক্ষিণ এশিয়ার চলচ্চিত্রে তুলনামূলকভাবে কম বাণিজ্যিক সাফল্য পায়। সেই প্রেক্ষাপটে ‘মা ইন্তি বাঙ্গারাম’-এর এই অর্জনকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা।

সামান্থা বলেন, “সত্যিকারের পরিবর্তন তখনই আসে, যখন কেউ ঝুঁকি নিতে প্রস্তুত থাকে। আমি আশা করি, এই সাফল্য নারীপ্রধান সিনেমা নিয়ে প্রচলিত ধারণা বদলাতে সাহায্য করবে। ভবিষ্যতে নায়িকাকেন্দ্রিক চলচ্চিত্রের সম্ভাবনা নিয়ে প্রশ্ন উঠলে উত্তর যেন সরাসরি ‘না’ না হয়।”

এর আগে তেলুগু ভাষার নারীপ্রধান সিনেমাগুলোর মধ্যে সর্বোচ্চ আয় করা ছবির রেকর্ড ছিল কীর্তি সুরেশ অভিনীত মহনতি-এর দখলে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি আয় করেছিল প্রায় ৮৩ কোটি রুপি। ‘মা ইন্তি বাঙ্গারাম’ সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে।