আলোচিত❯
উড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

আড্ডায় মনের কথা মেলে ধরলেন রূপম ইসলাম

dibbo12-07-2026 10:36:34 AMদেখেছেন 65 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
আড্ডায় মনের কথা মেলে ধরলেন রূপম ইসলাম

 ২৪ঘন্টা অনলাইন : ‘হয় ভিখারি, নয় সন্ন্যাসী হব’, সঙ্গীতজগতে আসার আগে এই ভাবনা কেন ছিল রূপম ইসলামের?
সম্প্রতি ‘নেভারমাইন্ড’ ছবির সঙ্গীত পরিচালনা করেছেন। এক আড্ডায় মনের কথা মেলে ধরলেন রূপম। কথা বলেছেন ভারতীয় এক পত্রিকায়।

এ দেশের রকসঙ্গীতে অন্যতম নাম রূপম ইসলাম। তাঁর গানের পরতে পরতে মিশে থাকে প্রেম, বিরহ, প্রতিবাদ। অস্থির সময়ের কথা তাঁর কণ্ঠে গান হয়ে ঝরে পড়ে মঞ্চে। গান ‘ফসিল্‌স’-এর জন্যই তৈরি হোক কিংবা ছবির জন্য, স্বাতন্ত্র্যই তাঁর পরিচয়। সম্প্রতি ‘নেভারমাইন্ড’ ছবির সঙ্গীত পরিচালনা করেছেন। আনন্দবাজার ডট কম-এর সঙ্গে আড্ডা দিয়ে তাঁর মনের কথা মেলে ধরলেন রূপম।

এক প্রশ্নের উত্তরে রূপম বলেছেন, যখনই সুযোগ পেয়েছি, তখনই সঙ্গীত পরিচালনা করেছি। কখনও না বলিনি। নতুন ছবির কাজ দেখে অনেকের মনে আসলে অন‍্য প্রশ্ন তৈরি হয়েছে। আমি সঙ্গীত পরিচালক হিসেবে সুযোগ এত কম পাই কেন। তাঁদের মনে এই যে কনসার্ন তৈরি হয়েছে আমার কাজের প্রতি, তার জন‍্য ধন‍্যবাদ জানাই। মনে হয়, কাজ ভাল লেগেছে বলেই এ ধরনের প্রশ্নকে তাঁরা মনে জায়গা দিয়েছেন।

প্রশ্ন: শুনলাম আপনি বলছিলেন, আপনাকে নাকি সঙ্গীত পরিচালক হিসাবে কেউ ডাকেন না, সেটা সত্যি?

রূপম: সত্যিই কেউ ডাকেন না। ওই কালেভদ্রে এক জন-দু’জন।

প্রশ্ন: বাংলা ছবির সঙ্গীত পরিচালনায় নতুন কী আনা দরকার বলে মনে করেন?

রূপম: সঙ্গীত পরিচালনার ব‍্যাপারে এখনও ‘নিউ কামার’। গুরুজনেরা রয়েছেন, অভিজ্ঞরা রয়েছেন। তাঁরা এর উত্তর দিতে পারবেন।

প্রশ্ন: ‘নেভারমাইন্ড’ ছবির সঙ্গীত পরিচালনা করতে গিয়ে তার মধ্যে কোন কোন জিনিস করতে পেরেছেন বা কোনটা করতে পারলেন না?

রূপম: যা চেয়েছি তা-ই করতে পেরেছি। গানগুলোর প্রতি সৎ থেকেছি। পরিচালক চৈতিদির সঙ্গে এক বারও মতের অমিল হয়নি। আমি এবং আমার মিউজ়িক টিম, প্রধান সহকারী শিবাশিস বন্দ্যোপাধ্যায়ের নাম বিশেষ করে বলা দরকার, যখন ব‍্যাকগ্রাউন্ড স্কোর করেছি, আমরা গল্পের আলাদা ক্ষেত্রগুলোর জন‍্য আলাদা সুর তৈরি করেছি। গানের মতোই, মূল থিমগুলো আমার রচনা। সমান্তরাল প্লটের অন‍্য কিছু থিম শিবাশিস রচনা করেছেন। আমি তো বলব, গান তৈরি করার থেকেও আবহ তৈরির কাজটি সিনেমা সঙ্গীতের ক্ষেত্রে আমার প্রিয়তর। তবে আর-একটা গান তৈরির নির্দেশ পেলে ভাল হত। আবহসঙ্গীত নির্মাতার দৃষ্টিতে বলছি, ‘নেভারমাইন্ড’-এর প্রথমার্ধে আর-একটি গান হলে ব‍্যালান্সটা বেটার হত বলে আমার মনে হয়েছে। সিনেমায় ব‍্যবহৃত গান যে আসলে সিনেমার আবহসঙ্গীতই, এটা মনে রাখা দরকার। এটা মনে রেখেই আমি কাজ করি।


প্রশ্ন: রিয়্যালিটি শোয়ে বিচারক হিসাবেও কাজ করতে দেখা গেল আপনাকে। এখন কি ধীরে ধীরে বিস্তার ঘটছে ‘রকস্টার রূপম ইসলাম’-এর ভাবমূর্তিতে? নিজেকে কি খানিকটা বদলে ফেলতে চাইছেন?

রূপম: না তো! আমি তো রিয়‍্যালিটি শোয়ের বিচারক হিসেবে ২০০৪-’০৫ থেকেই কাজ করছি। ব‍্যান্ড-এ-মাতরম করেছি। কত যে রিয়‍্যালিটি শোয়ের বিচারক হয়েছি তার ইয়ত্তা নেই। আমার নামেও রিয়‍্যালিটি শো হয়েছে— ‘রক-এ রূপম, তাল-এ তন্ময়’! হ্যাঁ, খানিক দূরত্ব তৈরি হয়েছিল, তা বলতে পারেন। ‘সারেগামাপা’-তে বিচারক হিসেবে ডাক ২০২০ সালেই পেয়েছিলাম, তখন কোভিড চলছিল বলে রাজি হইনি। এ বার রাজি হলাম। ‘সারেগামাপা’-র ঠিক আগে সুপার সিঙ্গার-এর বিচারক হিসেবে কাজ করেছিলাম। সেটির চ‍্যাম্পিয়ন শুভদীপ এখন বলিউডে নিয়মিত কাজ করছে। ‘ধুরন্ধর’-এর টাইটেল ট্র্যাক ওরই গাওয়া। আমার সঙ্গে যোগাযোগ রেখেছে শুভদীপ।

প্রশ্ন: আপনার ব্যান্ড ‘ফসিল্‌স’ এখনও কোনও অনুষ্ঠান করলেই তা নিয়ে আলোচনা হয়। সেই জনপ্রিয়তার অভ্যাস কি নতুন ধরনের কাজের ক্ষেত্রে প্রভাব ফেলে কোনও ভাবে?

রূপম: না। প্রভাব ফেলে না বলেই তো এত নতুন ধরনের কাজ করতে পারি। কোনও কাজ বেশি আলোচিত হয়, কোনও কাজ কম। আজকের যুগে বেশি পাঠক পাওয়া মুশকিল, তাও তো নিয়মিত গল্প-উপন‍্যাস-কবিতা-প্রবন্ধ সবই লিখি। সে সব নিয়ে আলোচনা কমই হয়। কিন্তু আমার দিক থেকে সব ধরনের কাজ একই রকম ভালবাসায় করি। আমি গীতার মন্ত্রে বিশ্বাসী— ‘কর্মেই তোমার অধিকার। ফলাফলে নয়।’

প্রশ্ন: ‘ফসিল্‌স’-এর রূপম ইসলাম আর বাংলা ছবির সঙ্গীতকার রূপম ইসলাম কী ভাবে আলাদা?

রূপম: ফসিল্‌স-এর গানে পাঁচ জন সঙ্গীত পরিচালক। বাংলা ছবির সঙ্গীত পরিচালনা যখন করি, তখন আমি একা। এইটুকুই।


প্রশ্ন: সম্প্রতি ‘নেভারমাইন্ড’ ছবির মিউজ়িক লঞ্চে আপনি বলেছিলেন ‘ভাবি কিছুতেই ভাবব না তোমার কথা’, এই লাইনটা আমিই লিখতে পারি, অন্য কেউ না। অনেকেই এই মন্তব্যকে অহঙ্কার বলে মনে করছেন। আপনি কী বলবেন?

রূপম: তাই নাকি? এ বাবা। ‘আমিই লিখতে পারি’ বলেছি বটে, তবে ‘জিনিসটা দারুণ’— এই অর্থে তো বলিনি। ভাল বা মন্দ, সে তো শ্রোতা-দর্শক বলবেন! আমি মনে করি‍য়ে দিলাম— জিনিসটা আমারই একটা ‘সিগনেচার প‍্যাটার্ন’, অন‍্য কারও নয়। যাঁরা ফসিল্‌স-এর প্রথম অ‍্যালবামের ভূমিকার প্রস্তাবনা পড়েছেন, তাঁরা মনে করতে পারবেন। মানববোমা গানের ‘তোমায় ভালবাসব বলে দেখতে চাই না আর তোমায়’, বিষাক্ত মানুষ গানের ‘আমি ভালবাসি যাকে, সে বিষাক্ত মানুষ’, যদি তুমি গানের ‘যদি তুমি ভালবাসতেই চাও, ভুলে যাওয়ার পরীক্ষা দাও’— খেয়াল করে দেখলে দেখা যাবে, এ সবই আমার বিপরীতচলনের প‍্যাটার্ন, যা ‘একলা ঘর’-এর ‘ভাবি কিছুতেই ভাবব না’ লাইনেও আছে। অতএব, এ রকমটা আমি-ই লিখি। এটা আমারই স্বাক্ষর।

প্রশ্ন: কোনও সৃজনশীল ব্যক্তির অহঙ্কার থাকা কি খারাপ বলে মনে করেন?

রূপম: আচ্ছা, ‘বিদ্রোহী’ কবিতাটি পড়ে কী মনে হয়? কবি কি অহঙ্কারী? নজরুল অবশ‍্য বলছেন—‘আত্মজ্ঞান অহঙ্কার নয়। এ হল আত্মবিশ্বাস।’ হিন্দু দর্শনে ‘অহম্’ বা আত্মজ্ঞান খুব গুরুত্বপূর্ণ একটি জ্ঞান বা চেতনা। সত‍্যবাদিতাকে লোকে অহঙ্কারের সঙ্গে গুলোয়, এটা প্রথম থেকেই দেখে আসছি। আমি অবশ‍্য বিশ্বাস করি— ‘সত‍্যমেব জয়তে’। আর আমার বই ‘রূপম অন দ‍্য রক্‌স’-এ সেই যে লিখেছিলাম ‘ব‍্যক্তিত্বের ঝালমুড়িতে অহঙ্কার হল কাঁচালঙ্কা’ কথাটি কিন্তু ভুল নয়।

প্রশ্ন: কোন কাজটা করতে বেশি ভাল লাগে? গান লিখতে, গান গাইতে, নাকি সুর তৈরি করতে?

রূপম: সবচেয়ে ভাল লাগে ব্রহ্ম ঠাকুরের অ‍্যাডভেঞ্চার কাহিনি লিখতে। গান তৈরির কাজটি হয় বিষ উগরোনো, নয় টেকনিক্যাল, খুব সুখকর কিছু নয়। মঞ্চে গাইতে অবশ‍্য দারুণ লাগে। নিজের জন‍্য নয়। শ্রোতাদের দেখতে ও শুনতে ভাল লাগে বলে।

প্রশ্ন: এতটা পথ পেরিয়ে এসেছেন। অনেক কাজ করেছেন, এখনও করছেন। নিজেকে আর কোন কোন রূপে দেখতে চান?

রূপম: আমার তো কোনওকালেই কোনও চাহিদা ছিল না। বরং জানতাম কোনও কাজই না জুটলে হয় ভিখারি, নয় সন্ন্যাসী হব।

প্রশ্ন: পুত্র রূপকে কিছু দিন আগে মঞ্চে আপনার সঙ্গে গাইতে দেখা গিয়েছে। সন্তান যদি গানের জগতেই আসতে চায় পেশাগত ভাবে, তাকে কোন কাজটা বেশি মন দিয়ে করার পরামর্শ দেবেন?

রূপম: শখ করে অনুষ্ঠানে গেয়েছে। পেশাদারি মঞ্চে নয়। ও এখনও সে ভাবে গান শেখা শুরু করেনি। ফলে এখনই গানের জগতে আসতে চাইবে বলে মনে হয় না। আঁকতে ভালবাসে, আঁকে। কোন বিষয়টাকে পেশা করবে আমাকে বলেনি। আমিও জিজ্ঞেস করিনি। আমি ব‍্যক্তিস্বাধীনতায় বিশ্বাসী। যে কোনও ব‍্যাপারে জানতে চাইলে পরামর্শ দেব। আপাতত চাই, ও মন দিয়ে বাংলা ভাষাটা শিখুক। ওটা জরুরি। 

সূত্র : আনন্দবাজার