আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
শিক্ষা-প্রযুক্তি

মহাকাশ দৌড়ে চীনের বিশাল সাফল্য : পৃথিবীতে ফিরে এলো রকেটের অংশ

Anisur Rahman11-07-2026 10:53:59 PMদেখেছেন 100 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
মহাকাশ দৌড়ে চীনের বিশাল সাফল্য : পৃথিবীতে ফিরে এলো রকেটের অংশ

২৪ঘণ্টা অনলাইন : যুক্তরাষ্ট্রের সঙ্গে পাল্লা দিতে মহাকাশ গবেষণায় বড় এক সাফল্য পেয়েছে চীন। তারা এমন একটি রকেট উৎক্ষেপণ করেছে, যার একটি অংশ সফলভাবে আবার পৃথিবীতে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। শুক্রবার চীনের হাইনান দ্বীপ থেকে ‘লং মার্চ ১০বি’ নামের এই রকেটটি উৎক্ষেপণ করা হয়। চীনের সরকারি টিভি চ্যানেল সিসিটিভি জানায়, রকেটটি ওপরের দিকে যাওয়ার মাত্র ছয় মিনিট পর এর প্রথম অংশটি আলাদা হয়ে যায়। এরপর সেটি সমুদ্রে ভাসমান একটি প্ল্যাটফর্মে সফলভাবে নেমে আসে। একই সঙ্গে এই অভিযানে মহাকাশে একটি স্যাটেলাইটও সফলভাবে পাঠানো হয়েছে।

‘পুনরায় ব্যবহারযোগ্য’ রকেট তৈরিতে এটি চীনের জন্য একটি ঐতিহাসিক ঘটনা। এর ফলে রকেট উৎক্ষেপণের খরচ ও সময় অনেক কমে যাবে। যুক্তরাষ্ট্রের বিখ্যাত কোম্পানি ‘স্পেসএক্স’ প্রায় এক দশক আগে এই প্রযুক্তি তৈরি করেছিল। তাদের সমকক্ষ হতেই চীন এই পরীক্ষা চালিয়েছে।গত কয়েক মাসে চীনের অন্যান্য কোম্পানির এ ধরনের রকেট পরীক্ষা ব্যর্থ হয়েছিল। তবে এবারের এই সাফল্য চীনকে শক্তিশালী ‘মহাকাশ রাষ্ট্রে’ পরিণত করার লক্ষ্যে অনেক দূর এগিয়ে নিলো। তাছাড়া ভবিষ্যতে চাঁদে মানুষ পাঠানোর যে বিশাল পরিকল্পনা চীনের রয়েছে, সেখানেও এই ‘লং মার্চ ১০’ সিরিজের রকেট বড় ভূমিকা রাখবে।