আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

ফ্রান্সের বিপক্ষে স্পেনের আত্মবিশ্বাস

Tania Jaha11-07-2026 01:41:06 PMদেখেছেন 87 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ফ্রান্সের বিপক্ষে স্পেনের আত্মবিশ্বাস

২৪ঘন্টা অনলাইন: ২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে স্পেন। কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে লা রোহারা। এবার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ফ্রান্স।

দুই ইউরোপীয় পরাশক্তির এই লড়াইয়ের আগে স্পেনকে বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে সাম্প্রতিক মুখোমুখি পরিসংখ্যান। কারণ সর্বশেষ দুই দেখাতেই জয় পেয়েছে স্প্যানিশরা।

সবচেয়ে সাম্প্রতিক সাক্ষাৎ হয়েছিল ২০২৫ উয়েফা নেশনস লিগের সেমিফাইনালে। রোমাঞ্চকর সেই ম্যাচে ফ্রান্সকে ৫-৪ গোলে হারিয়েছিল স্পেন। এর আগে ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালেও ফরাসিদের বিদায় করে দেয় লুইস দে লা ফুয়েন্তের দল। পরে সেই টুর্নামেন্টের শিরোপাও জেতে স্পেন।

দুই দলের সামগ্রিক পরিসংখ্যানে স্পেনেরই আধিপত্য দেখা যায়। এখন পর্যন্ত সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৩৮ ম্যাচে স্পেন জিতেছে ১৮টি, ফ্রান্স ১৩টি এবং ড্র হয়েছে ৭টি ম্যাচ। তবে শুধু প্রতিযোগিতামূলক ম্যাচের হিসাব ধরলে ফ্রান্স কিছুটা এগিয়ে। অফিসিয়াল টুর্নামেন্টে ফরাসিদের ৬ জয়ের বিপরীতে স্পেনের জয় ৪টি।

বিশ্বকাপ মঞ্চে অবশ্য একবারই মুখোমুখি হয়েছিল দুই দল। ২০০৬ বিশ্বকাপের শেষ ষোলোতে স্পেনকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল ফ্রান্স। সেই আসরে ফাইনালও খেলেছিল জিনেদিন জিদানের দল।

অন্যদিকে, এবারের বিশ্বকাপে সেমিফাইনালে উঠে নতুন ইতিহাস গড়েছে স্পেন। ২০১০ সালের পর এই প্রথম তারা বিশ্বকাপের শেষ চারে জায়গা করে নিল। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সেই আসরেই স্পেন প্রথম ও একমাত্রবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল।

এবারের বহুল প্রতীক্ষিত স্পেন-ফ্রান্স সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৫ জুলাই। বাংলাদেশ সময় বুধবার রাত ১টায় মাঠে নামবে দুই দল। ইউরোপিয়ান ফুটবলের দুই জায়ান্টের এই লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।

ফ্রান্সের বিপক্ষে স্পেনের আত্মবিশ্বাস | ২৪ঘণ্টা