আলোচিত❯
উড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদউড়তেও পারবে টেসলার নতুন গাড়ি!ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

কেন্দুয়ায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

Anisur Rahman09-07-2026 11:52:17 PMদেখেছেন 62 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
কেন্দুয়ায় ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

২৪ঘণ্টা  অনলাইন : নেত্রকোনার কেন্দুয়া উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদলের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছেন সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে পৌরসদরের প্রধান প্রধান সড়কে উপজেলা ও পৌর ছাত্রদলের ব‍্যানারে এই আনন্দ মিছিল করেন তারা।

এই আনন্দ মিছিলের নেতৃত্ব দেন, নবগঠিত কেন্দুয়া উপজেলা ছাত্রদলের সভাপতি তৌফিকুল হক শিবলি, সাধারণ সম্পাদক মো. আবুল হোসাইন, পৌর ছাত্রদলের সভাপতি মো. জাকারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন। 

এ সময়  ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও আনন্দ মিছিল করে নতুন কমিটির নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন জানান। আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রনেতারা বলেন, ‘রাজপথের আন্দোলন সংগ্রামে ছাত্রদল পরীক্ষিত সংগঠন। নতুন নেতৃত্বে প্রাণের এই সংগঠনটি আগামী দিনে রাজপথে আরো বেশি সক্রিয় ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।

সেই সঙ্গে দুঃসময়ের ত‍্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীরা নতুন নেতৃত্বের মূল‍্যায়িত হবে বলে আশা করছি।’উল্লেখ্য, গত ৫ জুলাই নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনীক মাহবুব চৌধুরী এবং সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম স্বাক্ষরিত পৃথক দুটি কমিটি অনুমোদন দেয়া হয়।